বুধবার, ১৫ Jul ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
সিলেটে দুই বাসের সংঘর্ষে চালক নিহত

সিলেটে দুই বাসের সংঘর্ষে চালক নিহত

bus-533x400আমার সুরমা ডটকমসিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের যুগীরগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম ইব্রাহিম আলী (৪৫)। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী যাত্রীবাহী একটি বাস বিপরীত দিকে থেকে আসা অপর বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের চালকসহ অন্তত ২০ যাত্রী আহত হন। আহতদের মধ্যে ১৪ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বেলা সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান চালক ইব্রাহিম আলী। সিলেট মহানগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় বাস চালক হাসপাতালে মারা গেছেন। ঘটনার পর জনতা সড়ক অবরোধ করে । পরে পুলিশ তাদের বুঝিয়ে বেলা সাড়ে ১১টার দিকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com