বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে ১৩ আগস্ট প্রেসক্লাবের সামনে গণঅবস্থান

মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে ১৩ আগস্ট প্রেসক্লাবের সামনে গণঅবস্থান

আমার সুরমা ডটকম :

মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে ১৩ আগস্ট প্রেসক্লাবের সামনে গণঅবস্থান
দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে আগামি ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅবস্থান করবে সাংবাদিকরা। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত ‘মাহমুদুর রহমানের মুক্তি এবং বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার দাবিতে এক বিক্ষোভ সমাবেশে’ এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ। তিনি বলেন, এই সরকারের আমলে সত্য কথা বললে নির্যাতন আর মিথ্যা বললে পুরষ্কার পাওয়া যায়।
বর্তমান সরকারকে গণমাধ্যমের শত্রু আখ্যা দিয়ে তিনি বলেন, এ সরকারের হাত সাংবাদিকদের রক্তে রঞ্জিত। জাতীয় প্রেসক্লাব সংলগ্ন সড়কে বিক্ষোভ শেষে অনুষ্ঠিত সমাবেশে ১৩ আগস্ট মাহমুদুর রহমানের মামলার রায়ের দিন প্রেসক্লাবের সামনে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জাতীয় প্রেসক্লাবের সর্বশেষ নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ফটো জানালিস্ট এসোসিয়েশনের সভাপতি একে এম মহসিন, বিএফইউজে’র সাধারণ সম্পাদক এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান ও কার্যনির্বাহী কমিটির সদস্য শাজাহান সাজু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com