বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
জাতীয় জাদুঘর থেকে সরানো হলো জিয়ার স্বাধীনতা পদক

জাতীয় জাদুঘর থেকে সরানো হলো জিয়ার স্বাধীনতা পদক

national-museum_236067আমার সুরমা ডটকমসরকারের সিদ্ধান্তের পর প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতা পদক জাতীয় জাদুঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বুধবার শাহবাগে জাতীয় জাদুঘরে গিয়ে জিয়াউর রহমানের স্বাধীনতা পদকটি নিয়ে এসেছেন বলে জানা গেছে। সংস্কৃতি সচিব আকতারী মমতাজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটি বাস্তবায়ন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা ও জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালকের বৈঠকের পর জিয়াউর রহমানের ক্রেস্ট ও অন্যান্য জিনিসপত্র সরানো হয়। জিয়াউর রহমানের স্বাধীনতা পদকটি জাদুঘরের স্টোরে সংরক্ষিত ছিল। কিন্তু ওই বৈঠকের পর বুধবার বিকেলে সেটি সরিয়ে ফেলা হয়।

উল্লেখ্য, ২০০৩ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার জিয়াউর রহমানকে মরণোত্তর স্বাধীনতা পদক দেয়। পরে পুরস্কারের মেডেল, সম্মাননাপত্র কোনো উত্তরাধিকারীকে না দিয়ে জাতীয় জাদুঘরে সংরক্ষণের সিদ্ধান্ত নেয়া হয়। প্রথমে এ পদক জাদুঘরের গ্যালারিতে প্রদর্শন করা হয়েছিল। এরপর তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্যালারি থেকে সরিয়ে  স্টোর রুমে রাখা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com