শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
বিপজ্জনক রাস্তায় দ্রুত গাড়ি চালানোর রেকর্ড!

বিপজ্জনক রাস্তায় দ্রুত গাড়ি চালানোর রেকর্ড!

fast-car-drive_1-600x400আমার সুরমা ডটকম ডেক্সপৃথিবীতে বিপজ্জনক যত রাস্তা আছে তার একটি চীনের টংটিয়ান রোড। চীনে এই রাস্তাটি পরিচিত `বিশ্বের বিস্ময়কর সড়ক` হিসেবে। রাস্তাটি বৃত্তাকারে ঘুরতে ঘুরতে বহু জায়গায় আকস্মিক বাঁক নিয়ে অনেক উপরে উঠে গেছে। চীনের হুনান প্রদেশে এই রাস্তাটি লম্বায় ১১ কিলোমিটার বা ৬.৮ মাইল। ঝুঁকিপূর্ণ এই রাস্তাটি সবচেয়ে কম সময়ে পার হয়ে রেকর্ড সৃষ্টি করেছেন ইতালিয়ান চালক ফাবিও ব্যারোন। তিনি পুরো রাস্তাটি পাড়ি দিয়েছেন মাত্র ১০ মিনিট ৩১ সেকেন্ডে।

কেন বিপজ্জনক এই রাস্তা? টংটিয়ান রোডটি চীনের তিয়ানমেন পর্বতে। পাহাড় পেঁচিয়ে পেঁচিয়ে উঠে গেছে উপরের দিকে। এই রাস্তাটিতে আছে ৯৯টি কঠিন বাঁক। বাঁকগুলো এতই প্রখর যে, যেকোনো সময় গাড়ি পাহাড়ের ওপর থেকে ছিটকে পড়ে যেতে পারে। এই বাঁক কোথাও কোথাও পাহাড়ের কিনার ঘেঁষে ১৮০ ডিগ্রি। অর্থাৎ গাড়িটি যেদিকে যাচ্ছিলো হঠাৎ করেই তার উল্টো দিকে চলতে শুরু করবে। রাস্তাটি পাহাড়ের যে পাদদেশ থেকে উঠেছে ওই জায়গাটি সমুদ্র থেকে ২০০ মিটার উপরে। আর উপরের দিকে এটি সমুদ্র পৃষ্ঠ থেকে ১,৩০০ মিটার উঁচুতে।

রেকর্ড সৃষ্টি করেছেন ইতালিয়ান চালক ফাবিও ব্যারোন

পাহাড়ের ওপর সাপের মতো পেঁচানো এই রাস্তাটি তৈরি করতে সময় লেগেছে প্রায় সাত বছর। পাহাড়ের গা বেয়ে রাস্তাটি এমনভাবে উপরের দিকে উঠে গেছে, দেখে মনে হবে একটি ড্রাগন আকাশের দিকে উড়ে যাচ্ছে। ফেরারি গাড়ি চালিয়ে পুরো রাস্তাটি সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে শেষ করেছেন ব্যারোন। সেজন্য তার গাড়িটিতে বিশেষভাবে কিছু জিনিস বদলে নিতে হয়েছে। গাড়িটিতে ধাতব পদার্থের পরিবর্তে কার্বন ফাইবারের যন্ত্রাংশ ব্যবহার করে ওজন কমানো হয়েছে। পাহাড়ি রাস্তায় দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ইতোমধ্যেই নাম কুড়িয়েছেন মি. ব্যারোন। এর আগেও রোমানিয়ার ট্রান্সস্যালভেনিয়ান আল্পসের একটি পর্বতের ওপর তৈরি করা রাস্তায় দ্রুত গতিতে গাড়িয়ে চালিয়ে তিনি রেকর্ড সৃষ্টি করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com