মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রশিক্ষিত সংবাদকর্মী প্রয়োজন: আল আজাদ

নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রশিক্ষিত সংবাদকর্মী প্রয়োজন: আল আজাদ

news-600x400আমার সুরমা ডটকমবাংলা মিডিয়া গ্রুপের চেয়ারম্যান সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক আল-আজাদ বলেছেন, সময়ের পরিবর্তনের সাথে সাথে সাংবাদিকতায় নতুন নতুন চ্যালেঞ্জ আসছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলার জন্যে প্রশিক্ষিত সংবাদকর্মী প্রয়োজন। প্রশিক্ষণ এ ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে। অনলাইন নিউজ পোর্টাল সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকম ও সুরমা ভিউ টুয়েন্টিফোর ডটকমের যৌথ উদ্যোগে সোমবার মহানগরীর পশ্চিম জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটিতে আয়োজিত দিনব্যাপী অনলাইন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আল-আজাদ বলেন, অনলাইন সাংবাদিকতায় অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হয়। কারণ এই মাধ্যমে তথ্য খুব দ্রুত পাঠকদের কাছে পৌঁছে যায়। তাই ভুল বা বিভ্রান্তিকর তথ্য যাতে প্রকাশিত বা প্রচারিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকমের প্রধান সম্পাদক আফরোজ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি ও ট্রু নিউজ বিডি টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক।

স্বাগত বক্তব্য রাখেন সুরমা ভিউ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক সোহাগ আহমদ। প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সলমান আহমদ চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন সুরমা ভিউ টুয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার আদনান শাহ। বিশেষ অতিথি সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী বলেন, অনলাইন সাংবাদিকতা নীতিমালা চূড়ান্ত হয়ে গেলে অনলাইন গণমাধ্যম আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের সুযোগ পাবে। সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি বলেন, অনলাইন সাংবাদিকতা দ্রুত সাধারণ পাঠকদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। ট্রু নিউজ বিডি টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক হলুদ সাংবাদিকতা থেকে দূরে থাকতে নবীন সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান। প্রশিক্ষণে ১৮ জন অংশ গ্রহণ করেন। পরে অতিথিবৃন্দ প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com