শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
ক্যান্সারের কাছে হারতে চান না সুরঞ্জিত

ক্যান্সারের কাছে হারতে চান না সুরঞ্জিত

qq-5আমার সুরমা ডটকমসুরঞ্জিত সেনগুপ্ত। এক সময়ের তুখোড় ছাত্রনেতা। পরবর্তী সময়ে বামপন্থী দর্শনে দীক্ষা নিয়ে আসেন রাজনীতিতে। সেখান থেকে আসেন শেখ হাসিনার বিশ্বস্ত হয়ে আওয়ামী লীগে। পান ক্ষমতা ও মন্ত্রিত্ব। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। উপমা আর রসালো বক্তব্য দিয়ে সবার দৃষ্টি কাড়া এ বলিষ্ঠ রাজনীতিবিদের শরীরে মরণব্যাধি ব্লাড ক্যান্সার বাসা বেধেছে। ক্যান্সারের চিকিৎসার জন্য অনেকটা নীরবে বিভিন্ন দেশে ঘুরছেন নানা সময়ে আলোচিত-সমালোচিত এ রাজনীতিবিদ।

সুরঞ্জিত সেনগুপ্তের পারিবারিক নিকট আত্মীয় অ্যাডভোকেট দোলন ভৌমিক বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের অবস্থা ভাল নয়। দুর্গাপূজার দশমীর দিন ঢাকেশ্বরী মন্দির মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন তিনি। পরে উনাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই থেকে হাসপাতালেই আছেন। তিনি বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইতোমধ্যে ৫টি কেমোথেরাথি দেওয়া হয়েছে। আরো ১টি কেমোথেরাপি দেওয়া হবে। তিনি বলেন, মোট ৬টি কেমোথেরাপি সম্পন্ন হলে ডাক্তাররা সিদ্ধান্ত নেবেন তার বোনম্যারো প্রতিস্থাপন করা হবে কিনা। দৌলন ভৌমিক আরও জানান, সুরঞ্জিত সেনগুপ্তের শরীরে ক্যান্সারের কারণে রক্ত কণিকা ঠিকমত তৈরি হচ্ছে না। ক্যান্সারের চিকিৎসা সমন্বয় করে সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে দুই দেশেই চলছে। তিনি বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসার প্রস্তুতি নিচ্ছেন। তার হার্টেও সমস্যা রয়েছে।

সুরঞ্জিত সেনগুপ্তের একান্ত এক সহকারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, সুরঞ্জিত দাদা আগের চেয়ে এখন কিছুটা ভাল আছেন। বর্তমানে ল্যাবএইড হাসপাতালে ভর্তি আছেন। ডাক্তাররা বললে তাকে বাসায় নিয়ে যাওয়া হবে। তিনি বলেন, দাদা অনেক দিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। ইতোমধ্যে তিনি সিঙ্গাপুর, মাদ্রাজ, কানাডা ও যুক্তরাষ্ট্রে ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন। ৫টি কেমোথেরাপি দেওয়া হয়েছে দাদাকে। বাকি একটা কবে দেওয়া হবে তা এখনো ডাক্তাররা জানাননি। তবে শীঘ্রই বাকি কেমোথেরাপি দেওয়া হলে দাদার আরো উন্নত চিকিৎসার উদ্যোগ নেওয়া হবে।-আওয়ারনিউজ

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com