শনিবার, ১৩ Jun ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
ঘরে বসে যেভাবে মালয়েশিয়ার ভিসা পাওয়া যাবে

ঘরে বসে যেভাবে মালয়েশিয়ার ভিসা পাওয়া যাবে

malayasiআমার সুরমা ডটকম ডেক্সমালয়েশিয়ার ভিসার জন্য আর দূতাবাসে পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে না। এখন থেকে অনলাইনেই করা যাবে ভিসার আবেদন। বর্তমান নিয়ম অনুযায়ী মালয়েশিয়া যেতে ইচ্ছুক ব্যক্তিদের সব কাগজপত্রসহ পাসপোর্ট দূতাবাসে জমা দেওয়ার পরে পাসপোর্টে ভিসা স্ট্যাম্প দেওয়া হয়। নতুন নিয়ম চালু করা হলেও এর পাশাপাশি পুরনো পদ্ধতি এখনও বহাল থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘সম্প্রতি মালয়েশিয়া তাদের ভিসা আবেদন পদ্ধতি সহজ করেছে। আমরা এ বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে দিয়েছি যাতে তারা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।’ নতুন পদ্ধতিতে পাসপোর্ট সাইজের ছবি, পাসপোর্টের প্রথম পাতা, কনফার্মড রিটার্ন ফ্লাইট বুকিং এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য জন্ম নিবন্ধন সনদ স্ক্যান করে আবেদনপত্রের সঙ্গে অনলাইনে জমা দিতে হবে। মালয়েশিয়ান ইমিগ্রেশন যদি বাড়তি কোনও কাগজ চায় তবে ই-মেইলে তারা সেটি জানানোর পরে বাড়তি কাগজ অনলাইনে দিতে হবে। এছাড়া তাদের যদি কোনও সন্দেহ হয় তবে তারা আবেদনকারীকে ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকতে পারে।

ভিসা হয়ে গেলে মালয়েশিয়ান ইমিগ্রেশন ই-মেইলের মাধ্যমে সেটি জানিয়ে দেওয়ার পরে সেটির প্রিন্টআউট মালয়েশিয়ান বিমানবন্দরে দেখাতে হবে। এছাড়া মালয়েশিয়ার বিমানবন্দরে প্রয়োজনীয় অর্থ ও ফ্লাইট বুকিং এর কাগজ দেখাতে হবে। এই ই-ভিসার মাধ্যমে একজন ব্যক্তি সব্বোর্চ্চ ৩০ দিন মালয়েশিয়ায় অবস্থান করতে পারবেন এবং কোনও অবস্থাতেই এর মেয়াদ বাড়ানো যাবে না।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com