সোমবার, ০৮ Jun ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়ল

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়ল

2-1আমার সুরমা ডটকম ডেক্সনিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কির ভারত সফরের সময় বিমান ভেঙে পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও সফর বিলম্বিত করেছেন তিনি। সোমবার জন কির মুম্বাই পৌঁছানোর কথা ছিল। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি কির মুখপাত্র মাইকেল ফক্স জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মুম্বাইয়ের ব্যবসায়ীদের সঙ্গে তার পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছেন। এর পরিবর্তে মঙ্গলবার তিনি সরাসরি নয়াদিল্লি পৌঁছাবেন। খবর রয়টার্স ও এনডিটিভির।

মাইকেল ফক্স জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী জন কির বিমান এয়ার ফোর্স বোয়িং ৭৫৭ অকল্যান্ডের হোয়েনুপাই বিমানঘাঁটি থেকে উড়াল দিয়ে টাউনভিলে গিয়ে অবতরণ করে। এখান থেকে জ্বালানি ভরে উড়াল দেয়ার সময় বিমানটি ভেঙে পড়ে।’ দুর্ঘটনার বিস্তারিত বিবরণ না জানিয়ে তিনি বলেন, ‘এটা সামান্য ঘটনা, এতে কোনো হতাহত হয়নি। তবে যান্ত্রিক ত্রুটিতে বিমানটি আর চালু হচ্ছে না।’

এদিকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কির এ সফর ভারত-নিউজিল্যান্ড সম্পর্ককে আরও মজবুত করে তুলবে বলে আশা করা হচ্ছে। জন কি তার সফরের প্রাক্কালে বলেছেন, ‘দু’টি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি ছাড়াও প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার বৈঠকে ভারতের অর্থনৈতিক সংস্কারে তার প্রয়াস এবং ভারতের এ বিকাশে নিউজিল্যান্ড কিভাবে শরিক হতে পারে, সে বিষয়ে আলোচনার সুযোগ পাব।’ ৫ বছরে দু’দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ৪১ শতাংশ বেড়ে ২৪০ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে। নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর এ সফর, বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধিতে সহায়ক হবে। উৎস : রয়টার্স ও এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com