সোমবার, ১৫ Jun ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ৪ কোটি টাকা গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ৪ কোটি টাকা গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

amarsurma.com

shekh hasinaআমার সুরমা ডটকমইত্তেফাকে গ্রুপ অব পাবলিকেশন্স বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে অনুদান হিসেবে ৪ কোটি টাকার একটি চেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছে। প্রধানমন্ত্রীর উদ্যোগেই এই ট্রাস্ট গঠিত হয়। প্রধানমন্ত্রী রোববার সন্ধ্যায় গণভবনে ইত্তেফাক গ্রুপ কর্তৃপক্ষের দেয়া এই চেক গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে একথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এবং তাঁর দেয়া প্রথম ৫ কোটি টাকায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়। এই ট্রাস্ট থেকে দেশব্যাপী অস্বচ্ছল সাংবাদিকদের সহায়তা দেয়া হয়। প্রধানমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ ট্রাস্টে অনুদানের জন্য মিডিয়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও স্বচ্ছল ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন। ইত্তেফাক গ্রুপের আগে ২৫ অক্টোবর মাছরাঙ্গা টেলিভিশনের পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য প্রধানমন্ত্রীকে ৩ কোটি টাকার চেক দেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com