বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
ওবামার সঙ্গে সাক্ষাত সিরিয়ার সেই শিশুর

ওবামার সঙ্গে সাক্ষাত সিরিয়ার সেই শিশুর

obama-2-300x184আমার সুরমা ডটকম ডেক্সযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে চিঠি লিখেছিল সিরিয়ার মাত্র ৬ বছর বয়সী একটি বালক অ্যালেক্স। তখন সে ছিল নিউ ইয়র্কে। সিরিয়ার গৃহযুদ্ধের এক পর্যায়ে আলেপ্পোতে বোমা হামলা করা হয়। তাতে রক্তাক্ত ওমরান দাকনিশ নামের একটি শিশুকে ধুলোবালির স্তূপ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করতে দেখা যায়। এ ছবি দেখে ভীষণভাবে মনে নাড়া লেগেছিল অ্যালেক্সের। ফলে সে প্রেসিডেন্ট বারাক ওবামাকে একটি চিঠি লেখে। তাতে সে জানতে চায়, ওমরান কি কোনোদিনও তার বাড়িতে ফিরতে পারবে। সেই চিঠি বারাক ওবামাকেও ভীষণভাবে নাড়া দিয়েছিল। তাই তিনি অ্যালেক্সকে আমন্ত্রণ জানান হোয়াইট হাউজে। তবে কবে অ্যালেক্স হোয়াইট হাউজে এসেছিল তা পরিস্কার করে জানা যায় নি। কিন্তু হোয়াইট হাউজ থেকে পোস্ট করা এক টুইটে দেখা গেছে, পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে সাক্ষাত করছে অ্যালেক্স। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে, ওমরান দাকনিশকে ওই অবস্থায় উদ্ধার করার ছবি সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করে দিয়েছিল। এ নিয়ে অ্যালেক্সের লেখা চিঠিতে ওবামা এতটাই আবেগতাড়িত হয়ে পড়েছিলেন যে, তিনি জাতিসংঘে শরণার্থী বিষয়ক এক সম্মেলনে অ্যালেক্সের ওই চিঠিটি উত্থাপন করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com