সোমবার, ১৫ Jun ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
আজকের আমেরিকা সব জাতির সমন্বয়ে গড়া: আহমাদিনেজাদ

আজকের আমেরিকা সব জাতির সমন্বয়ে গড়া: আহমাদিনেজাদ

আমার সুরমা ডটকম ডেক্সমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এক চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি বলেছেন, আজকের আমেরিকা সব জাতির সমন্বয়ে গড়ে উঠেছে। ৩৫০০ এর বেশি শব্দের ওই চিঠিতে তিনি আমেরিকার রাজনৈতিক ব্যবস্থা ও নির্বাচনী কাঠামোর দুর্নীতি প্রসঙ্গে ট্রাম্পের সঙ্গে একমত হয়েছেন। একই সঙ্গে প্রেসিডেন্টের দায়িত্বকে মূল্যবান করে সর্বোত্তম উপায়ে তা পালনের পরামর্শ দিয়েছেন। বার্তা সংস্থা এপি জানায়, সাত মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে মাহমুদ আহমাদিনেজাদ এ চিঠি লিখেছেন। ট্রাম্পের নিষিদ্ধের ওই তালিকায় ইরানও রয়েছে। যদিও ট্রাম্পের ওই নির্বাহী আদেশ আদালতে স্থগিত হয়েছে।

আহমাদিনেজাদ লিখেছেন, ‘প্রেসিডেন্সির দায়িত্বকে মূল্যায়ন করুন। জাতি ও বর্ণের বৈচিত্র্যকে সম্মান করুন।’ যুক্তরাষ্ট্রে ইরানের ১০ লক্ষাধিক নাগরিক বসবাস করেন সে তথ্যও উল্লেখ করেছেন তিনি। ইরানের সাবেক প্রেসিডেন্ট আরও লিখেছেন, ‘এক অর্থে হাল আমলের আমেরিকা সব জাতির সমন্বয়। সেখানকার অধিবাসী আর অভিবাসীর মধ্যে পার্থক্য নেই। সে কারণে কেউ এভাবে মূল্যয়ন করতে পারে না যে, এরা আমাদের আর অন্যরা অতিথি বা অভিবাসী।’ আহমাদিনেজাদ ট্রাম্পকে প্রেসিডেন্টের দায়িত্ব সম্পর্কে সচেতন করে বলেন, ‘চার বছর বেশ লম্বা সময়, কিন্তু খুব তাড়াতাড়িই ফুরিয়ে যায়। তাই এ সুযোগকে মূল্যায়ন করা দরকার। আর সঠিকভাবে একে কাজে লাগানো দরকার।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com