বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
বিশ্ব এখন সবচেয়ে বড় মানবিক সংকটের মুখে: জাতিসংঘ

বিশ্ব এখন সবচেয়ে বড় মানবিক সংকটের মুখে: জাতিসংঘ

আমার সুরমা ডটকম ডেক্সজাতিসংঘ বলছে, ১৯৪৫ সালে জাতিসংঘের প্রতিষ্ঠার পর এখন বিশ্ব সবচেয়ে বড় মানবিক সংকটে পড়েছে। চারটি দেশের অন্তত দুই কোটি মানুষ চরম দুর্ভিক্ষের মুখোমুখি বলে জানিয়ে সংস্থাটি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান স্টেফান ওব্রায়েন নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন, ইয়েমেন, দক্ষিণ সুদান, সোমালিয়া আর নাইজেরিয়ার অন্তত দুই কোটি মানুষ অনাহার আর অভাবের মধ্যে পড়েছে। জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে এতদিনে কখনো এত বেশি মানুষ এমন সংকটের মুখোমুখি হয়নি। নিরাপত্তা পরিষদে ওব্রায়েন বলেছেন, `যদি এখনি সমন্বিত পদক্ষেপ নেয়া না হয়, তাহলে এসব দেশের বহু মানুষ মারা যাবে। বিশেষ করে ইয়েমেনের সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন। কারণ দেশটির দুই তৃতীয়াংশ জনগোষ্ঠী, যাদের সংখ্যা ১ কোটি ৯০ লাখ সংকটে পড়েছে এবং সেখানকার পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে।’ সর্বশেষ এই সতর্ক বার্তায় জাতিসংঘ বলছে, এসব দেশে যে গভীর মানবিক সংকটের তৈরি হয়েছে, তা সামলাতে জাতিসংঘের পর্যাপ্ত রসদ পত্র নেই। এই সংকট সামলাতে হলে এখনি বিশ্বের দেশগুলোকে এগিয়ে আসতে হবে বলে তাগিদ দিয়েছে সংস্থাটি। -বিবিসি অবলম্বনে

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com