শনিবার, ২০ Jun ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
ধর্মপাশায় আ.লীগের দলীয় কার্যালয়সহ দোকানপাটে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ধর্মপাশায় আ.লীগের দলীয় কার্যালয়সহ দোকানপাটে হামলা ও ভাঙচুরের অভিযোগ

amarsurma.com

মোঃ মোফাজ্জল হোসেন হিরা, ধর্মপাশা উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের চাপাইতি বাজারে অবস্থিত স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের দলীয় কার্যালয় ও কয়েকটি দোকানপাটে হামলা ও ভাঙচুর করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে পার্শ্ববর্তী তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ ও তাঁর লোকজন এই হামলা ঘটিয়েছে বলে দাবী করেছেন স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জহুরুদ্দিন। জানা যায়, পার্শ্ববর্তী তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদের সাথে বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জহুরুদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের কারণেই হারুনুর রশিদ ও তাঁর লোকজন গত শনিবার দিবাগত রাতে চাপাইতি বাজারে অবস্থিত স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের দলীয় কার্যালয় ও কয়েকটি দোকানপাটে হামলা ও ভাঙচুর করে। বংশীকুণ্ডা দক্ষিণ ইউপির ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জহুরুদ্দিন বলেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদের সাথে আমার দীর্ঘদিন ধরে ব্যবসায়ীক বিরোধ চলে আসছিল। এই বিরোধের কারণেই চেয়ারম্যান ও লোকজন চাপাইতি বাজারে আওয়ামীলীগের কার্যালয় ও দোকানপাট ভাঙচুর এবং লুটপাট করে মালামাল নিয়ে যায়। দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, তাহিরপুরের মোটরসাইকেল চালক ও মধ্যনগরের মোটরসাইকেল চালকদের দ্বন্দ চলছিল। গত শনিবার সন্ধ্যায় এ নিয়ে চাপাইতি বাজারে উভয়পক্ষের চালকদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা ছিল। এ সময় শ্রীপুরের মোটরসাইকেল ড্রাইভার সমিতির সভাপতি আলীকে শার্টের কলার ধরে টানা হেচড়া করে জহুরুদ্দিন, এতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ বিষয়টিকে ধামাচাপা দিতে জহুরুদ্দিন নিজেই দলীয় কার্যালয় ও দোকানপাট ভাঙচুর করে আমাদের ওপর দোষ চাপাচ্ছে। এ ঘটনার সাথে আমি এবং আমার লোকজন জড়িত নই। মধ্যনগর থানার ওসি মোঃ মাজহারুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটানায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com