শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
ধর্মপাশার পাইকুরাটি ইউপি ডিজিটাল সেন্টারে চুরি

ধর্মপাশার পাইকুরাটি ইউপি ডিজিটাল সেন্টারে চুরি

সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ): সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ডিজিটাল সেন্টারের একটি ল্যাপটপ, একটি ক্যামেরা, একটি মডেম ও নগদ ২০ হাজার টাকা দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায়। শনিবার গভীর রাতে ইউপি কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে কক্ষের তালা ভেঙে চোরেরা এসব জিনিস নিয়ে যায়। ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জিয়াদুল ইসলাম জানান, প্রতিদিনের মতো দিনের কাজ শেষ ডিজিটাল সেন্টারের কক্ষ তালাবদ্ধ করে রেখে যাই। রোববার সকালে এসে দেখি কক্ষের দরজার তালা ভাঙা। ভেতরে প্রবেশ করে দেখি টেবিলের ওপর রাখা ল্যাপটপটি ও মডেম নেই, টেবিলের ডয়ারে রাখা ক্যামেরাটিও নেই এবং নগদ ২০ হাজার টাকাও নেই। সাথে সাথে বিষয়টি আমি চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি। পাইকুরাটি ইউপি সচিব শামীম আহমেদ বলেন, ডিজিটাল সেন্টারে চুবির ঘটনায় বিকেল সাড়ে পাঁচটায় আমি বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছি। ধর্মপাশা থানার ওসি মোঃ গোলাম কিবরিয়া বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com