শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
দিরাইয়ের বাসুরী গ্রামে ডিসির খতিয়ানে অবৈধ দেয়াল তৈরি

দিরাইয়ের বাসুরী গ্রামে ডিসির খতিয়ানে অবৈধ দেয়াল তৈরি

জগদল (দিরাই) ইউনিয়ন সংবাদদাতাদিরাই উপজেলার জগদল ইউনিয়ন বাসুরী গ্রামে একটি খালের মাঝে অবৈধ দেয়াল দিয়ে যাতায়াতের রাস্তা বন্ধ করলেন গ্রামের হাজী সমসু মিয়া। এই খালের মাধ্যে দিয়ে অত্র এলাকার সব নৌকা জগন্নাথপুর পর্যন্ত চলাচল করে। বিশেষ করে দাস নোয়াগাঁও, কদমতলী গ্রামের ছাত্র-ছাত্রী নৌকা দিয়ে জগদল আল-ফারুক উচ্চ বিদ্যালয়ে আসে। কিন্তু এখন আর সেই রাস্তা দিয়ে কোন ধরণের নৌকা চলাচল না করায় সাধারণ মানুষের যেমন দুর্ভোগ পোহাতে হয়, তেমনি ছাত্র-ছাত্রীরা এ দুর্ভোগের শিকার। এ ব্যাপারে গ্রামের লোকজন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তাতে তারা অভিযোগ করেন, এই রাস্তার দেয়াল যদি বহাল থাকে, তাহলে অত্র এলাকার প্রচুর পরিমাণ ক্ষতি হয়ে যাবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা উক্ত বিষয় তদন্ত করার জন্য দায়িত্ব দিয়েছেন উপজেলা ভূমি কর্মকর্তাকে (সার্ভেয়ার)। গ্রামবাসির পক্ষে প্রায় শতাধিক মানুষের স্বাক্ষর নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর আবেদন করেছেন আবুল মুহিত সেলিম ও সমরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com