রবিবার, ১৪ Jun ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
শহীদ সাইফুল ইসলাম স্মরণে গোলাপগঞ্জে ছাত্র মজলিসের আলোচনাসভা ও দোয়া মাহফিল

শহীদ সাইফুল ইসলাম স্মরণে গোলাপগঞ্জে ছাত্র মজলিসের আলোচনাসভা ও দোয়া মাহফিল

আমার সুরমা ডটকম: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক ঢাকা জেলা সভাপতি (সংগঠনের ৭ম শহীদ) শহীদ সাইফুল ইসলামের ৩য় শাহাদত বার্ষিকী উপলক্ষে ছাত্র মজলিস গোলাপগঞ্জ উপজেলা উত্তর শখার উদ্যোগে ২৮ এপ্রিল শুক্রবার বাদ জুম্মা গোলাপগঞ্জ চৌমুহনীস্থ সংগঠনের স্থানীয় কর্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি আল আনহার হামীদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির আলোচনা পেশ করেন সংগঠনের সিলেট পূর্বজেলা সভাপতি বিলাল আহমদ চৌধুরী। শাখা সেক্রেটারি মোঃ আনোয়ার হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে আলোচনা পেশ করেন শ্রমিক মজলিস সিলেট জেলা সহ-সভাপতি আমিনুল ইসলাম আমিন, খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা বায়তুলমাল সম্পাদক জসিম বিন ফয়জ, ছাত্র মজলিস সিলেট জেলা সদস্য জাবের আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শাখা বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক মোঃ রুহুল আমীন, ছাত্রনেতা সাহেল আহমদ, গোলাপগঞ্জ পৌর সভাপতি সাইফুর রহমান ছয়েফ, কোনাচর আবাসিক শাখা সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, মারুফ আহমদ, পৌর প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়নুল হক, আদনান হুসাইন ইমন প্রমুখ।
উল্লেখ্য, বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের আগের রাতে (৪ জানুয়ারি) রাজধানীর ধামরাইতে সংগঠনের ছত্রাবাসে গভীর রাতে হানা দিয়ে যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হন ছাত্র মজলিসের ঢাকা জেলা সভাপতি, সাভার সরকারি কলেজের একাউন্টিংয়ে অনার্স ফাইনাল পরীক্ষার্থী সাইফুল ইসলাম। বিনা মামলায় তাকে গ্রেফতার করে থানায় নিয়ে মিথ্যা মামলা পুলিশের উপর হামলা-গাড়ী ভাঙচুরসহ বিস্ফোরক আইনে পুলিশ তাকে অভিযুক্ত করে। দীর্ঘ ৪ মাসে জেলে বন্দি ও বারবার রিমান্ডে নিয়ে অবর্ণনিয় নির্যাতন করে তাকে সুপরিকল্পিতভাবে হত্যা করে। ২৪ এপ্রিল যখন লাইফ সাপোর্টে তখন সাইফুলকে জামিন দেয় আদালত। চারদিন লাইফ সাপোর্টে থাকার পর ২৭ এপ্রিল রাজধানীর মগবাজারস্থ ইনসাব ডায়াগনস্টিক ও আল-বারাকা কিডনি হাসপাতালে তিনি শাহাদতের অমীয় সুধা পান করেন। প্রেসবিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com