বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
দিরাইয়ে ‘পোস্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে ভাতা প্রদান কর্মসূচি’র উদ্বোধন

দিরাইয়ে ‘পোস্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে ভাতা প্রদান কর্মসূচি’র উদ্বোধন

মুহাম্মদ আব্দুল বাছির সরদার: সরকারের দেয়া বিভিন্ন সেবা সাধারণ জনগণের দৌড়গোড়ায় পৌঁছানো ও সহজলভ্য করার মানসিকতায় এবং সরকারি সেবাদান প্রতিষ্ঠান পোস্ট অফিসকে গতিশীল করতে বিভিন্ন ধরণের উপকার ভোগিদের মধ্যে প্রযুক্তি ব্যবহার করে সেবা দিতে সরকার এবার পাইলট প্রকল্প দুটি ইউনিয়নে পরীক্ষামূলকভাবে কার্যক্রমের অংশ হিসেবে ‘পোস্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে বয়ষ্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান কর্মসূচি’-এর আওতায় ৭-৮ মে রোব ও সোমবার দুই দিনব্যাপি কার্যক্রম সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ও করিমপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার উপজেলার রাজানগর উচ্চ বিদ্যালয়ে ৭ মে রোববার সকাল ৮টায় এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পোস্ট অফিসের সিলেট বিভাগীয় ডিপিএমজি মোহাম্মদ ওমর ফারুক, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুজ্জামান পাভেল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বুলবুল চৌধুরী, সুপার ভাইজার আফাজ উদ্দিন, ইন্সপেক্টর তন্ময় তালুকদার ও এটুআই কর্মী শারমিন মুক্তি প্রমুখ। সূত্র জানায়, উপজেলার দুটি ইউনিয়নে মোট ৩ হাজার ৮০ জনকে উক্ত সেবার মাধ্যমে ভাতা প্রদান করা হয়েছে, এরমধ্যে রাজানগর ইউনিয়নে বিধবাভাতা দেয়া হয়েছে ৩৭৫ জনকে, প্রতিবন্ধী ভাতা দেয়া হয়েছে ২৬০ জনকে, বয়ষ্কভাতা দেয়া হয়েছে ৪০৩ জনকে। করিমপুর ইউনিয়নে বিধবাভাতা দেয়া হয়েছে ৯শত জনকে, প্রতিবন্ধীভাতা দেয়া হয়েছে ৮০ জনকে ও বয়ষ্কভাতা দেয়া হয়েছে ৪শত জনকে। সূত্র মতে, এখন থেকে তারা নিয়মিত নিকটবর্তী পোস্ট অফিস থেকে এই সেবা নিয়মিত পাবে বলেও উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়।
দিরাই উপজেলা প্রশাসনের আয়োজনে কার্যক্রমটি বাস্তবায়ন করছে বাংলাদেশ ডাক বিভাগ ও সার্বিক সহযোগিতায় রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধিনস্থ এটুআই প্রকল্প।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com