শুক্রবার, ১২ Jun ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

পানি কোথায় রেখে প্রাণ করব?

মিজান আহমদ, (জগন্নাথপুর)পানির অপর নাম যে জীবন, তা নতুন করে বলার অপেক্ষা রাখেনা। কিন্তু পানি পান নিয়ে যদি বিশেষ সতর্কতা অবলম্বন না করা হয়, তাহলে দেখা দিতে পারে গুরুতর শারীরিক অসুস্থতা। সুস্থতার জন্য শুধু যে বিশুদ্ধ পানি পান করা আবশ্যক তা-ই নয়, কোন পাত্র থেকে পানি পান করা হচ্ছে সেটাও রীতিমতো গুরুত্বপূর্ণ বিষয়। সাম্প্রতিক একটি সমীক্ষা থেকে জানা যাচ্ছে, প্লাস্টিকের বোতল থেকে পানি খাওয়া হলে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে যথেষ্ট।

পানি খাওয়ার জন্য সবচেয়ে জনপ্রিয় প্লাস্টিকের বোতল। কিন্তু ট্রেডমিল রিভিউ নামের একটি বেসরকারি সমীক্ষা সংস্থা তাদের সাম্প্রতিক একটি সমীক্ষার ফলাফলের ভিত্তিতে জানিয়েছে, প্লাস্টিকের বোতল থেকে নিয়মিত পানি খাওয়া হলে অসুস্থ হয়ে পড়ার প্রভূত সম্ভাবনা রয়েছে। কিন্তু কেন, জানেন?

সমীক্ষকরা জানাচ্ছেন, প্লাস্টিকের বোতল বারবার ব্যবহার করতে করতে তার ভিতরে ব্যাকটেরিয়া জন্ম নেয়। সাধারণভাবে অধিকাংশ মানুষই দীর্ঘদিন বোতল না ধুয়েই বোতল ব্যবহার করেন। এতে এই সমস্ত ব্যাকটেরিয়ার জন্মলাভের অনুকূল পরিস্থিতি তৈরি হয়। তাছাড়া সাধারণ পানি দিয়ে কিংবা সাবান পানি দিয়ে বোতল ধুলেও এই ব্যাকটেরিয়ার হাত থেকে মুক্তি পাওয়া যায়না। আর এই সমস্ত ব্যাকটেরিয়ার ৬০ শতাংশই শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। পেটের বিভিন্ন রোগের জন্মদাতা এইসব ব্যাকটেরিয়া।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com