সোমবার, ১৫ Jun ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
সিলেট এমসি কলেজে নির্মিত হচ্ছে দশ তলা ভবন: নির্মাণকাজের উদ্বোধন শনিবার

সিলেট এমসি কলেজে নির্মিত হচ্ছে দশ তলা ভবন: নির্মাণকাজের উদ্বোধন শনিবার

আমার সুরমা ডটকমসিলেট এমসি কলেজে নির্মিত হচ্ছে দশ তলা একাডেমিক ভবন। আগামী ২৬ আগস্ট (শনিবার) শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই ভবন নির্মান কাজের উদ্বোধন করবেন। কলেজ সূত্রে জানা গেছে,  সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটিতে (একনেক) এমসি কলেজ দশ তলা ভবন নির্মাণ প্রকল্প অনুমোদন করে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ ভবন নির্মান করবে। এমসি কলেজ ক্যাম্পাস পুকরের উত্তর দিকের ছাত্র মিলনায়তন আর ক্যান্টিন ভেঙ্গে নতুন দশ তলা ভবন নির্মান করা হবে।
উল্লেখ্য, ১৮৯২ সালে রাজা গিরিশচন্দ্র রায় তাঁর পিতামহের নামে ‘মুরারিচাঁদ কলেজ’ প্রতিষ্ঠা করেন যা এমসি কলেজ নামেই বেশী পরিচিত। নগরীর টিলাগড়ে টিলা আর সমতলের সমন্বয়ে গড়ে উঠা প্রাকৃতিক শোভামন্ডিত এ ক্যাম্পাস সিলেটে বেড়াতে আসা পর্যটকদের জন্য অন্যতম দর্শনীয় স্থান। বৃটিশ আমলে করা টিলার উচুঁ আর নিচু উভয় পারেই দৃষ্টিনন্দন বিল্ডিং, এনেক্স ভবন আর রাস্তার ধারে গাছের সারিগুলো দেখতে অবর্ণনীয়। কলেজের ছাত্র মিলনায়তন আর ক্যান্টিনের সামনে নতুন দশ তলা বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তরের জন্য ফলক বসানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com