সোমবার, ১৫ Jun ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
নেপালে আবারও ৫ মাত্রার ভূমিকম্প

নেপালে আবারও ৫ মাত্রার ভূমিকম্প

16_91892

আমার সুরমা ডটকম ডেক্স : নেপালে আবারও ৫ মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠেছে ভারতের দিল্লি, দার্জিলিং ও পশ্চিমবঙ্গ পর্যন্ত। তবে এতে ক্ষয়ক্ষতিরে কোনো খবর পাওয়া যায়নি। রবিবার স্থানীয় সময় বেলা ২টা ৪৭ মিনিটে (বাংলাদেশ সময় ৩টা ১৭ মিনিট) ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল নেপালের কোদারি থেকে ২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
ভারতের দিল্লি, দার্জিলিং ও পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, উত্তরবঙ্গ ও সিকিমেও মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। রবিবারের এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। চলতি বছর ২৫ এপ্রিল রিখটার স্কেলে ৭.৮ মাত্রার এক ভূমিকম্পে কেঁপে ওঠে হিমালয়কন্যা নেপাল। এর ঠিক ১৭ দিনের মাথায় ১২ মে আবারও এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। রিখটার স্কেলে এদিনের কম্পনের মাত্রা ছিল ৭.৪। এ দুই ভূমিকম্প ছাড়াও আফটার শক নেপালের পরিস্থিতিকে ভয়াল করে তুলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, শক্তিশালী দুই ভূমিকম্পের আঘাতে নেপালে মৃত্যু হয়েছে প্রায় ৯ হাজার মানুষের। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২০ হাজার মানুষ। সেই সঙ্গে আট লাখের বেশি বাড়িঘর ও স্থাপনা আংশিক অথবা পুরোপুরি বিধ্বস্ত হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com