রবিবার, ২১ Jun ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
বিদ্যুতের মূল্যবৃদ্ধি অনৈতিক : সুরঞ্জিত

বিদ্যুতের মূল্যবৃদ্ধি অনৈতিক : সুরঞ্জিত

images_94253

আমার সুরমা ডটকম : গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধিকে অনৈতিক এবং  ন্যায়বিচারের পরিপন্থী বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বিদ্যুতের দাম বাড়ানোর সমালোচনা করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘কালকে বিদ্যুৎ আর গ্যাসের দাম বাড়ছে। দাম বাড়তেই পারে। আশ্চর্যের বিষয় হলো, যখন সারা পৃথিবীতে অবিশ্বাস্যভাবে জ্বালানি তেলের দাম কমছে, তখন আপনি দাম কমান না। যখন বাড়ে, তখন আপনি বলেন সমন্বয় করতে হবে, দাম বাড়াতে হবে। এটা ঠিক না।’
তিনি বলেন, ‘জ্বালানি তেলের দাম যখন কমছে, বিদ্যুৎ উৎপাদনের খরচাও কমছে। তখন বাড়াবেন কেন? এটা অনৈতিক হয়। আমি মনে করি, দাম বাড়লে দাম বাড়াইবেন, দাম কমলে আপনি কমাবেন না। এটা কোন আইন? এক দেশে দুই আইন চলতে পারে না। এটা ন্যায়বিচারের পরিপন্থী।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com