শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
প্রতিষ্ঠা বার্ষিকীতে ও এম.সি ছাত্রলীগের দাওয়া-পাল্টা দাওয়া

প্রতিষ্ঠা বার্ষিকীতে ও এম.সি ছাত্রলীগের দাওয়া-পাল্টা দাওয়া

আশরাফ আহমেদ, এম.সি কলেজ প্রতিনিধি: ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীতেও এম.সি কলেজ ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে দাওয়া-পাল্টা দাওয়ার ঘটনা ঘটল। সোমবার (৪ জানুয়ারি)  বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে (আজাদ গ্রুপ ও রন্জিত গ্রুপের) মধ্যে এই সংঘর্ষ ঘটে। ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলেজে নিজেদের প্রভাব বিস্তার নিয়ে সকাল থেকেই উভয় গ্রুপের সমত্রকদের মধ্যে এতটা উত্তেজনা দেখা যাচ্ছিল। যার ধরুন এম.সি কলেজ ও এর আশেপাশের এলাকায় প্রচুর পরিমানে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়। সকাল ১২টার দিকে কলেজে অবস্থানরত  রন্জিত গ্রুপের নেতৃত্বে এক বিশালর‍্যালি বের করা হয়। এই সুযোগে টিলাগড় পয়েন্টে অবস্থান করা আজাদ গ্রুপের সমত্রকরা কলেজে ডুকার চেষ্টা করলে, এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দেশীয় অস্র দ্বারা চলে প্রতিহিংসার রাজনীতির প্রভাব বিস্থারের তুমুল যুদ্ধ। ক্যাম্পাস জুড়ে শুরু হয় ব্যাপক উত্তেজনা।
এক পর্যায়ে র্যব-পুলিশের মাধ্যমে পরিস্থিতি শান্ত করা হলেও কিছুক্ষন পরই টিলাগড় পয়েন্টে উভয় গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। পুলিশ ও র‍্যাবের কড়া নিরাপত্তা ডিঙ্গিয়ে  দেশিও অস্রের পাশাপাশি চলে গুলি বিনিময়ের ঘটনা। আহত হন অনেকেই। ভাংচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। বিকেলে পরিস্থিতি কিছুটা শান্ত হলে কলেজে অবস্থানরত রন্জিত গ্রুপের সমত্রকরা বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন।
এদিকে এম.সি কলেজে পরিক্ষা থাকার ফলে পরিক্ষা দিতে আসা শিক্ষার্থীদের মধ্যে ও একটা আতঙ্ক বিরাজ করছিল। আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নড়রদারি থাকা সত্বেও উভয় গ্রুপের মধ্যে এখনও একটা তমতমে ভাব বিরাজ করছে। যেকোনো সময় ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com