সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫

জামালগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত

মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: ‘শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ’ এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গণে এ অবস্থান কর্মসূচী পালন করেন উপজেলার সিএইচসিপি চাকুরীজীবিবৃন্দ। আয়োজনে সিএইচসিপি এ্যাসোসিয়েশন। জানা যায়, সরকার কর্তৃক বারবার আশ্বাস দেওয়ার পরও সিএইচসিপিদের চাকুরী জাতীয় করণ হয় নাই। তারেই ধারাবাহিকতায় শনি, রবি ও সোমবার তিনদিন ব্যাপী অবস্থান কর্মসূচী পালন করা হচ্ছে। অবস্থান কর্মসূচীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিএইচসিপি এ্যাসোসিয়েশনের জামালগঞ্জ শাখার সভাপতি কৌশিক রঞ্জন তালুকদার ও সাধারন সম্পাদক মোঃ নিজাম নুরের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিজন পুরকায়স্থ, আল হেলাল, আব্দুল্লাহ আল কাউছার, রুমা রানী সরকার, অজিত পাল, ইকবাল হোসেন, আজিম উদ্দিন প্রমূখ। আলোচনা সভার পর একটি স্মারকলিপি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মনিসর চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com