বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

দিরাইয়ে মাসব্যাপী নারীদের হস্ত শিল্প প্রশিক্ষণ শুরু

আমার সুরমা ডটকমদিরাইয়ে নারীদের স্বাবলম্ভী হিসেবে গড়ে তোলার লক্ষে ভাটিবাংলা মহিলা সমবায় সমিতির উদ্যোগে মাসব্যাপি হস্ত শিল্প প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার বেলা ১২টায় পৌর সদরস্থ সমিতির কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল।
সংগঠনের সভানেত্রী নার্গিস সুলতানা বুবলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিল্পী রানী চৌধুরীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র বিশ^জিৎ রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, যুগ্ম-সম্পাদক আবু হানিফ চৌধুরী, সাংবাদিক প্রশান্ত সাগর দাস, ইউপি সচিব শুভ দাস, প্রশিক্ষক শাকিরা আক্তার চৌধুরী, মিনতি রানী দাস, সাবিরা চৌধুরী, ইমু চৌধুরী, আয়শা আক্তার, শাহিদা আক্তার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল বলেন, গ্রাম পর্যায়ে নারীদেরকে স্ববালম্ভী হিসেবে গড়ে তুলতে সরকার বিশেষ গুরুত্বসহকারে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় আজ নারীরা বিশেষ অবদান রাখছে। আমাদের দেশের বিশাল জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তরিত করতে নারীদের আত্মকর্মশীল হিসেবে প্রতিষ্ঠার জন্য এ কর্মশালা অত্যন্ত যোগোপযোগী।
সংগঠনের সভানেত্রী নার্গিস সুলতানা বুবলি জানান, তিনটি বিষয়ের উপর ৩৬ জন নারীকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এটি একটি চলমান কার্যক্রম, পর্যায়ক্রমে তা আরও বৃদ্ধি পাবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com