শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
ইসলাম বিদ্বেষ কমছে, তবে পরিস্থিতি এখনও উদ্বেগজনক: ওআইসি

ইসলাম বিদ্বেষ কমছে, তবে পরিস্থিতি এখনও উদ্বেগজনক: ওআইসি

আমার সুরমা ডটকম ডেস্কবিশ্বজুড়ে মুসলিমদের ওপর অত্যাচার, নির্যাতন এবং মুসলিম বিদ্বেষের নজরদারি করে গত ১০ বছর ধরে প্রতিবছর একটি রিপোর্ট প্রকাশ করছে ওআইসি। তাদের সর্বশেষ বছরের বাৎসরিক রিপোর্টে (২০১৭-১৮ সালের জুলাই-এপ্রিল) ওআইসি বলছে, আগের বছরের তুলনায় বিশ্বজুড়েই ইসলাম বিদ্বেষ কিছুটা কমেছে, কিন্তু পরিস্থিতি এখনও আতঙ্কিত হওয়ার মতো।
মিয়ানমারে মুসলিমদের ওপর সেদেশের সরকারের বিদ্বেষের বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, ইউরোপের বিভিন্ন দেশসহ যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, চীন ও ভারতে মুসলিমদের ওপর নানা সহিংস ঘটনার উল্লেখ করা হয়েছে।
ওআইসি বলছে, অনেক দেশে মুসলিমরা সুবিচার চাওয়ার সুযোগই পাচ্ছে না, ফলে সেসব জায়গা থেকে তথ্য জোগাড় কঠিন হয়ে পড়ছে। তবে একই সাথে ওআইসি বলছে, গতবছরের তুলনায় সামগ্রিকভাবে ইউরোপ আমেরিকায় কিছুটা ইতিবাচক লক্ষণ চোখে পড়েছে।
যুক্তরাষ্ট্রে ইসলাম বিদ্বেষ কিছুটা কমার কারণ হিসাবে ‘যুক্তরাষ্ট্রে বর্ণ ও ধর্ম বিদ্বেষ নীতির ব্যর্থতা, প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে ভাঙনের’ বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
অন্যান্য কারণের মধ্যে বলা হয়েছে, ইউরোপের প্রধান কয়েকটি দেশের নির্বাচনে দক্ষিণপন্থী ইসলাম বিদ্বেষী দলগুলোর পরাজয়, ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে সরকারি পদক্ষেপ এবং বিভিন্ন ধর্মের মধ্যে সৌহার্দ বাড়ানোর প্রয়াস। এ মাসের ৫-৬ তারিখে ঢাকায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন হওয়ার কথা। সেখানেই ওআাইসির রিপোর্টটি নিয়ে বিস্তারিত কথাবার্তা হবে।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com