শনিবার, ২০ Jun ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু

সিলেটে অসামাজিক কর্ম: আবাসিক হোটেল থেকে নারী-পুরুষসহ আটক ১০

আমার সুরমা ডটকমসিলেট নগরীর জিন্দাবাজার ও দক্ষিণ সুরমা এলাকায় দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ১০ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জিএম হামিদুর রহমান ও এসআই মোহাম্মদ জানু মিয়ার নেতৃত্বে ডিবি পুলিশের দুটি টিম বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে জিন্দাবাজারস্থ হোটেল রাজমনি (আবাসিক) থেকে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় ৮ জনকে আটক করে। তন্মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছে এবং দক্ষিণ সুরমা থানাধীন হোটেল সেতারা (আবাসিক) থেকে হোটেলের ম্যানেজার ও এক নারীকে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় আটক করে।

আটককৃতরা হচ্ছে- ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার ডুমরাকান্দি গ্রামের এসু মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩২), সিলেটের গোয়াইনঘাট উপজেলার মুসলিমনগর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে হাবিবুর রহমান (৪২), জকিগঞ্জ উপজেলার বরচালিয়া গ্রামের বিরেন্দ্র পালের ছেলে সজল পাল (৩২), গাজীপুর জেলার জয়দেবপুর থানার আউটপাড়া গ্রামের আবুল হোসেনের আরমান হোসেন (২৭), সুনামগঞ্জ সদর উপজেলার কালিপুর গ্রামের হোসেন আলীর ছেলে নজরুল ইসলাম (২৭), জগন্নাথপুর উপজেলার ভবানীপুরের মৃত নূর হোসেনের মেয়ে জান্নাত (২০), সিলেটের ওসমানীনগর উপজেলার সোনাপুর গ্রামের মৃত রাধিকার পালের মেয়ে মিতালী রানী পাল (২২), কুমিল্লা মুরাদনগর থানার আবুল হোসেনের মেয়েনুসরাত জাহান প্রীতি (২০), চাদপুরের শাহরাস্তি উপজেলার আবুল কাশেমের ছেলে আলী হোসেন (৪৫) ও নওগাঁ জেলার লস্করপুর গ্রামের আফসার আলী চৌধুরীর মেয়ে নুপুর চৌধুরী লিমা (২০)।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com