শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ,কের উদ্যোগে ঈদের খাদ্য সামগ্রি বিতরণ

অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ,কের উদ্যোগে ঈদের খাদ্য সামগ্রি বিতরণ

আমার সুরমা ডটকমঅলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউ,কের উদ্যোগে ঈদের খাদ্য সামগ্রি বিতরণ অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের অনারারী ট্রাস্টি অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সামছুজ্জামান সামছুর সভাপতিত্বে ও কবি নাজমুল ইসলাম মকবুল এবং তৌফিকুল ইসলাম শাহেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার।
বক্তব্যে তিনি বলেন, প্রবাসীরা আমাদের গর্বের ধন। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা নিজ দেশের ও এলাকার উন্নয়নে ব্যাপক অবদান রেখে যাচ্ছেন। শুধু তাই নয়, তারা ব্যক্তিগত অর্থায়নে বাংলাদেশে অনেক সেবামূলক কাজ করছেন। বিশেষ করে গরিব অসহায়দের সব সময়ই তারা সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। তাদের এসব অবদান অবশ্যই প্রশংসার দাবীদার।
মঙ্গলবার বিশ্বনাথের অলংকারী পৌদনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ সামছুদ্দোহা পিপিএম, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফ আলী আরশ, অলংকারী জামে মসজিদের মুতাওয়াল্লী আলহাজ্ব আব্দুল হাসিম, অলংকারী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বার রাজুক মিয়া রাজ্জাক, ৫নং ওয়ার্ড মেম্বার ফজলু মিয়া, ৬নং ওয়ার্ড মেম্বার শায়েকুর রহমান, ২নং ওয়ার্ড মেম্বার রিয়াজ আলী, সমাজসেবী রাসেল আহমদ, আব্দুল কাইয়ুম, মফিজ আলী, জামাল আহমদ, কুতুব আলী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যবসায়ি ও সমাজসেবি আমির আহমদ। অনুষ্ঠানে ইউনিয়নের ২৬১টি গরীব হতদরিদ্র পরিবারের মধ্যে ঈদের খাদ্য সামগ্রি বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com