বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
মদিনায় সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, আহত ৯

মদিনায় সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, আহত ৯

আমার সুরমা ডটকম ডেস্ক:

মদিনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৯ জন। ওরা সবাই ওমরাহ করতে সৌদি আরবে গিয়েছিলেন। মঙ্গলবার প্রবাসী বাংলাদেশিরা দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে।

নিহতরা হলেন রাজধানীর মিরপুরের পুরাতন কচুক্ষেতের জুলহাস (৫০), মোহাম্মদপুরের রাশেদ (৬৫), গোপালগঞ্জের আবুল বাশার (৬০) এবং গাইবান্ধার রাসেদুল ইসলাম বাবু (৫৫)।

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের হজ কাউন্সিউলর মাকসুদুর রহমান জানান, ‘আমরা দুর্ঘটনায় চারজনের মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।

প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওমরাহ শেষে মদিনা থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনায় মারা যান জুলহাস, রাশেদ ও বাশার।

এ দুর্ঘটনায় ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার এস এম আবুল খায়ের (৪১), মোহাম্মদপুরের তারিফ ইরতিজা (১২), মোমতাহিন ইসলাম (১৮) ও মোসতারা আক্তার (৪৩), ঢাকার নবাবগঞ্জ উপজেলার নাজমুল (৩৯) এবং মানিকগঞ্জের শফিউল আলম (৩৬) আহত হন।

সৌদি প্রবাসীরা জানায়, জেদ্দা এয়ারপোর্টে যাওয়ার জন্য রওনা হয়ে মদিনা থেকে দুইশ কিলোমিটার পথ অতিক্রম করার পর তাদের মাইক্রোবাসের চাকা ফেটে যায়। ফলে গাড়ি দুর্ঘটনায় পড়ে এবং ঘটনাস্থলেই তিনজন মারা যান।

ওমরাহ হজ পালন শেষে গত মঙ্গলবার বিকেল ৪টা ৩৫ মিনিটা সৌদি এয়ারলাইন্স করে দেশে যাওয়ার কথা ছিল তাদের।

আহতদের সবাইকে মদিনার কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com