বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
মাদ্রিদে বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশন’র সভায় বক্তব্য রাখছেন কানাইঘাটের আসাদ

মাদ্রিদে বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশন’র সভায় বক্তব্য রাখছেন কানাইঘাটের আসাদ

জিয়াউর রহমান, কানাইঘাট (সিলেট) উপজেলা সংবাদদাতা:

স্পেনের রাজধানী মাদ্রিদে প্রবাসী বাংলাদেশী ক্রীড়া সংগঠন বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশনের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্থানীয় বাংলা টাউন রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ক্লাবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়েছে। এরমধ্যে রয়েছে বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশনের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অভিষেক অনুষ্ঠান আয়োজন।

এছাড়া গত বছর প্রথমবারের মতো চালু হওয়া টি-১০ টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল জুলাই মাসের মধ্যে সম্পন্ন করা। সফলভাবে এই টুর্নামেন্ট সম্পন্ন করে এ্যওয়ার্ড সেরিমনিও অনুষ্ঠানের সিদ্বান্ত নেয়া হয়।

সভায় সিদ্ধান্ত নেয়া হয়, টুর্নামেন্টে অংশগ্রহণকারী, ফ্রেন্ডস-ফেমেলি, স্পন্সর ও ডোনারদের সম্মানে এপ্রিসিয়েশন ডিনার আয়োজন করা।

বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আলম মামুন, রাজনীতিবিদ সোহেল আহমদ সামসু, আবু জাফর রাসেল, কবির আল মাহমুদ, জেন্স শিপার, আসাদ আলী খান, হুমায়ূন কবির রিগ্যান, সানুর মিয়া সাদ, ইকবাল হোসাইন, কুমিল্লা ভিক্টরিয়ান্স মাদ্রিদের অধিনায়ক ফয়সাল আহমেদ হৃদয়, সাহাব উদ্দিন, ব্রাম্মনবাড়ীয়া স্পোটিং ক্লাবের ম্যানেজার বাবুল আহমেদ, টাইগার মাদ্রিদের আশরাফ হোসাইন পাবেল, সিলেট টাইগার ফেরদৌস আহমদ, এস টি রিপন প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশন স্পেনে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে গঠিত হয়েছে একটি পূর্ণাঙ্গ ক্রীড়া সংগঠন। বিদেশে গড়ে উঠা শিশু -কিশোরদের দেশীয় সংস্কৃতি ও খেলাধুলায় পৃষ্টপোষকতা করাই এর একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com