শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
সুনামগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-এর মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপণী অনুষ্ঠান সম্পন্ন

সুনামগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-এর মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপণী অনুষ্ঠান সম্পন্ন

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):

জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ এর মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ জেলা মৎস্য বিভাগের আয়োজনে শহরের কাজির পয়েন্টস্থ মৎস্য বিভাগের হলরুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোঃ হাবিবুর রহমান খানের সভাপতিত্বে ও সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সীমা রানী বিশ^াসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার বিভাগ) মোঃ এমরান হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য অফিসার মোঃ আমিনুল হক।
এছাড়াও সুনামগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্ট্রাক্টর মোঃ আব্দুল হাদী, শান্তিগঞ্জ হ্যাচারী অফিসার অশোক কুমার দাস, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক শাহ আলম শেরু প্রমুখ।
এতে মেলায় ৭টি প্রতিষ্ঠান অংশগ্রহন করে। পরে মাছ উৎপাদনের জন্য এ বছর তিনজন মৎস্যজীবির হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
বক্তারা বলেন, মৎস্য ভান্ডার হিসেবে খ্যাত হাওরের এই জেলা সুনামগঞ্জের দেশীয় প্রজাতির বিভিন্ন ধরনের রেনু পোনা সংরক্ষণে শুধু প্রশাসন ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী দিয়ে সম্ভব নয়। এই জেলার যারা মৎস্যজীবি রয়েছেন তাদের মনে রাখতে হবে এই সমৃদ্ধ মৎস্যভান্ডার রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। পোনা মাছ সংরক্ষণ করা গেলে প্রতিবছর যে মাছ হাওরগুলোতে উৎপন্ন হবে তা জেলার ২৫ লাখ মানুষের আমিষের চাহিদা মিঠিয়ে তা দেশে ও বিদেশে রপ্তানী করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com