শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
পাকিস্তানে শিক্ষা সিলেবাসে কুরআন শরীফ বাধ্যতামূলক মর্মে আইন পাশ

পাকিস্তানে শিক্ষা সিলেবাসে কুরআন শরীফ বাধ্যতামূলক মর্মে আইন পাশ

আমার সুরমা ডটকম ডেস্ক:

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান রোববার রাতে ভাষণ দিয়েছেন। টেলিভিশনে প্রচারিত তার প্রথম এ ভাষণে তিনি দুর্নীতিগ্রস্ত দেশটির আমূল সংস্কারের ঘোষণা দিয়েছেন এবং মানব সম্পদ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন। খবর এএফপি’র।এক ঘণ্টারও বেশি সময় ধরে দেয়া ভাষণে খান একটি ইসলামি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে তার নির্বাচনী প্রতিশ্রুতির কথা বারবার উল্লেখ করেন।

তিনি শিশু যৌন হয়রানি বন্ধ এবং জলবায়ু পরিবর্তনের মতো এমন কতগুলো বিষয় তুলে ধরেন যেসব প্রসঙ্গে দেশটির আগের প্রধানমন্ত্রীরা খুব কমই বলেছেন। কারো নাম উল্লেখ না করে খান প্রতিবেশী দেশগুলোর সাথে পাকিস্তানের সম্পর্কোন্নয়নের প্রতিশ্রুতি দেন। এছাড়া গোলযোগপূর্ণ বেলুচিস্তান প্রদেশ ও আফগানিস্তানের সীমান্ত বরাবর বিভিন্ন উপজাতি এলাকার নিরাপত্তা ব্যবস্থার উন্নতি করারও অঙ্গীকার করেন। পাকিস্তানে শিক্ষা সিলেবাসে কুরআন শরীফ বাধ্যতামূলক এই মর্মে আইন পাশ করারও অঙ্গীকার করেন

তিনি বলেন, ‘আমরা শান্তি চাই। কারণ শান্তি পুন:প্রতিষ্ঠা করা না পর্যন্ত পাকিস্তান উন্নতিলাভ করতে পারবে না।’ পাকিস্তানের সাবেক এ ক্রিকেটার আরো বলেন, ‘আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবো। এতে হয় দেশ বাঁচবে, না হয় দুর্নীতিগ্রস্ত লোকেরা বাঁচবে।’

তিনি দেশের কর ব্যবস্থার উন্নতি করার কথা উল্লেখ করে এক্ষেত্রে প্রয়োজনীয় অর্থ ব্যয় করার কথা বলেন।পাকিস্তানে এখনো কম লোকই তাদের কর প্রদান করে। তবে বিশেষ করে ধনীদের ওপর কিভাবে করের হার বাড়ানো যায় তার কোন ব্যাখ্যা তিনি দেননি।

উল্লেখ্য, খানের নেতৃত্বে পাকিস্তানের দু’টি প্রতিষ্ঠিত দলের মধ্যে ক্ষমতার পালাবদলের ইতিহাসের অবসান ঘটালো।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com