শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
কানাডার সম্মানসূচক নাগরিকত্ব হারাচ্ছেন সু চি

কানাডার সম্মানসূচক নাগরিকত্ব হারাচ্ছেন সু চি

আমার সুরমা ডটকম ডেস্ক:

একের পর এক সম্মাননা হারাচ্ছেন মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চি। এর আগেও তাকে দেয়া বহু পুরস্কার প্রত্যাহার করে নেয়া হয়েছে। এবার তাকে দেয়া কানাডার সম্মানসূচক নাগরিকত্ব বাতিল করার বিষয়ে আলোচনা হচ্ছে।

এ বিষয়টি কানাডার পার্লামেন্টে উত্থাপন করা হবে এবং আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর সেনাবাহিনীর বর্বর অভিযানে গণহত্যা সংঘটিত হয়েছে বলে সর্বসম্মতিক্রমে ভোট দিয়ে ঘোষণা দিয়েছেন কানাডার আইনপ্রণেতারা। এছাড়া মিয়ানমারে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর নির্যাতনের যে তথ্য উঠে এসেছে বৃহস্পতিবার তা অনুমোদন দিয়েছেন দেশটির হাউস অব কমন্সের সদস্যরা।

রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর বর্বর নির্যাতনের ঘটনায় সু চি চুপ ছিলেন। তিনি এ বিষয়ে কোন কার্যকরী ভূমিকা গ্রহণ করতে ব্যর্থ হয়েছেন। শুধু তাই নয় তিনি বরাবরই সেনাবাহিনীর পক্ষেই কথা বলেছেন। তাই সু চিকে দেয়া কানাডার সম্মানসূচক নাগরিকত্ব বাতিলের আলোচনায় নিজের সম্মতির কথা জানিয়েছেন ট্রুডো। ১৯৭৭ সালে কানাডার পার্লামেন্ট অং সান সু চিকে সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছিল।

নিউ ইয়র্কে জাতিসংঘের এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, পার্লামেন্ট তাকে সম্মানজনক নাগরিকত্ব দিয়েছিল। তাই এ বিষয়ে আমরা অবশ্যই আলোচনা করতে পারি। কিন্তু একটা জিনিস আমি পরিস্কার করে বলছি যে, মিয়ানমারের নেত্রী অং সান সু চির কানাডার নাগরিকত্ব আছে কি নেই, সেটি সম্মানসূচক নাকি সম্মানসূচক নয়, রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে এটা কোনো পার্থক্য করে না।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com