সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস দিরাই মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদিরের দাফন সম্পন্ন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রার্থীদের হলফনামার তথ্য উত্তর আটলান্টিকে মস্কোর সাবমেরিন: যুক্তরাষ্ট্র-রাশিয়া সমুদ্র সংঘাত তীব্র হচ্ছে
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের অভিযানে পরোয়ানাভূক্ত ৫ আসামী গ্রেফতার

দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের অভিযানে পরোয়ানাভূক্ত ৫ আসামী গ্রেফতার

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার ভোর রাতে দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় এসআই অভিজিৎ সিংহ,এসআই আলা উদ্দিন ও এসআই ইমতিয়াজ সরকারের নেতৃত্বে এএসআই জিয়াউর রহমান, এএসআই জাকির হোসেন, এএসআই আবুল হাসনাতসহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় দক্ষিণ সুনামগঞ্জ থানা এলাকার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে পরোয়ানাভূক্ত ৫ আসামীকে গ্রেফতার করেন।
আসামীরা হলো দক্ষিণ সুনামগঞ্জ থানা এলাকার কামরূপদলং গ্রামের সামছুল হকের ছেলে আমিনুল ইসলাম, বগলারকাড়া গ্রামের মৃত আব্দুলাহ মুন্সীর ছেলে মোঃ লুৎফুর রহমান,পাগলা শত্রুমর্দন গ্রামের মিয়াফর আলীর ছেলে মোঃ শুকুর আলী, পাথারিয়া শ্রীনাথপুর গ্রামের আলকিছ মিয়ার ছেলে রাজুল মিয়া ও আস্তমা গ্রামের আব্দুল এলিম মিয়ার ছেলে মামুনুর রশিদ লিটন। তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে নিয়মিত মামলা বিচারাধীন রয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় আসামীদেরকে চালান দেয়া হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী আসামীদের আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com