মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

দিরাইয়ে অপারেশন ডেভিল হান্টে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

amarsurma.com
দিরাইয়ে অপারেশন ডেভিল হান্টে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাইয়ে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে নাশকতার মামলায় জগদল ইউনিয় পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলুকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল (বুধবার) দুপুর ১টায় স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে দিরাই উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা শেষ করে বের হলে পুলিশ তাকে আটক করে।
জানা যায়, সকাল ১১টায় উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভায় চেয়ারম্যান হিসেবে তিনি যোগ দেন। সভা শেষে বের হলে উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে থেকে তাকে অপারেশন ডেভিল হান্টের অভিযানে গ্রেফতার করে পুলিশ। হুমায়ুন রশিদ লাভলু দিরাই উপজেলার জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক।
দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক জানান, অপারেশন ডেভিল হান্ট চলাকালীন দিরাই থানায় দায়ের করা নাশকতার মামলায় জগদল ইউনিয় পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলুকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com