বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
ঘূর্ণিঝড় তিতলি : ১৯ জেলায় সরকারি চাকুরেদের ছুটি বাতিল

ঘূর্ণিঝড় তিতলি : ১৯ জেলায় সরকারি চাকুরেদের ছুটি বাতিল

আমার সুরমা ডটকম:

ঘূর্ণিঝড় ‘তিতলি’র কারণে উপকূলীয় ১৯ জেলার সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

বৃহস্পতিবার সচিবালয়ে ঘূর্ণিঝড় ‘তিতলি’উপলক্ষে সার্বিক পরিস্থিতি ও প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া যে ঘূর্ণিঝড়টি সকালে ভারতের আঘাত হেনেছে। আমাদের এখানে আঘাত হানার আশঙ্কা ছিল। ঘূর্ণিঝড় তিতলির কারণে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি।’

আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানা যায়, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় তিতলি বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ভারতের ওড়িষ্যা ও অন্ধ্র প্রদেশের উপকূলে আছড়ে পড়েছে।

গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগরে ঘুরতে থাকা গভীর নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ওড়িষ্যা অতিক্রম করেছে। তিতলি এখন যাচ্ছে পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলের দিকে।
এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় কয়েকটি জেলাও আক্রান্ত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছিল আবহাওয়া দফতর। এর মাঝে কক্সবাজারের উপকূলও তালিকায় ছিল। কিন্তু ঘূর্ণিঝড়টি ভারতে আঘাত হানলেও রক্ষা পেয়েছে কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়া, চকরিয়া ও সদরের উপকূলীয় এলাকা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com