শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
সিলেটে প্রকাশ্যে নারী লাঞ্ছনাকারী সেই ব্যবসায়ী জেলহাজতে

সিলেটে প্রকাশ্যে নারী লাঞ্ছনাকারী সেই ব্যবসায়ী জেলহাজতে

download (12)আমার সুরমা ডটকম : সিলেট নগরীর আম্বরখানায় প্রকাশ্যে রাস্তায় ফেলে নারীকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত ব্যবসায়ী তানভীর আহমদ তপুকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক নামঞ্জুর করে জেলহাজতে পাঠানের নির্দেশ দেন। সিলেট মহানগর হাকিম ১ম আদালতে বিচারক সাহেদুল করিম এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) কমর উদ্দিন জানান, মামলায় অভিযুক্ত ব্যবসায়ী তপু ও তার ভাই অপু আদালতে আত্মসমর্পণ করেন। আদালত অপুর জামিন মঞ্জুর করেন এবং তপুকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর আম্বরখানা এলাকায় রাস্তায় ফেলে নাজমা নামের এক নারীকে মারধর করেন স্থানীয় টেইলার্স ব্যবসায়ী তপু। মারধরের সংবাদ বিভিন্ন অনলাইনে ছাপা হলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ ঘটনায় তোলপাড় বৃষ্টি হয়।
মারধরের সময় পুলিশ ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করেও পরে তাকে ছেড়ে দেয়। পরদিন গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে মারধরের কথা অস্বীকার করেন তপু। বিজ্ঞপ্তি লাঞ্ছনার শিকার নাজমাকে দোষারুপ করে, বিষয়টি আপোষে সমাধান হয়েছে বলেও উল্লেখ করেন। এরপর ১১ সেপ্টেম্বর মারধরের ঘটনায় নাজমা আক্তার বাদী হয়ে তপু ও তার ছোট ভাই অপুকে আসামি করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com