বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
সুনামগঞ্জ শহরে গোয়েন্দা পুলিশের অভিযানে এক চিহ্নিত চোর গ্রেফতার

সুনামগঞ্জ শহরে গোয়েন্দা পুলিশের অভিযানে এক চিহ্নিত চোর গ্রেফতার

amarsurma.com

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন বাসাবাড়িতে চুরির অপরাধে এক চোরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মাসুক (২২)। সে জেলার ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ গ্রামের মোঃ খাইরুল মিয়ার ছেলে। সে বর্তমানে সুনামগঞ্জ পৌর শহরের ধোপাখালী এলাকায় একটি ভাড়া বাসায় থাকে।
মঙ্গলবার দুপুর ২টায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস আই মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শহরের মরাটিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে। তার বিরুদ্ধে সদর মডেল থানায় একাধিক চুরির মামলা রয়েছে। শহরের গত কয়েকদিন ধরে বিভিন্ন ব্যক্তির বাসা বাড়িতে চুরি সংঘটিত হয়ে আসছিল এবং প্রত্যেকটি চুরির সাথে তার সম্পৃত্তরা রয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এস আই মোঃ আমিনুল ইসলাম।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ কাজি মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com