শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
সিলেটে বজ্রপাতে ৩ যুবকের মৃত্যু

সিলেটে বজ্রপাতে ৩ যুবকের মৃত্যু

আমার সুরমা ডটকম:

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সময় বজ্রপাতে তিন যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার তেরাকুঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার রেংগা হাজিগঞ্জ তেরাকুঁড়ি গ্রামের তজমুল আলীর ছেলে জিতু মিয়া (৩৫), গোলাপগঞ্জের লক্ষ্মীপাশা গাসিবন গ্রামের মস্কন্দর আলীর ছেলে রাজন মিয়া (২৮), একই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আনোয়ার হোসেন (৪২)।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুজ্জামান বাংলানিউজকে বলেন,  ঝড়ের সময় মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে ওই তিন যুবকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবার বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি চেয়ে আবেদন করেছেন। প্রকৃতিকভাবে মৃত্যুর কারণে বিষয়টি বিবেচনায় নিয়ে কাজ চলছে বলেও জানান ওসি বদরুজ্জামান।

ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা হক জিতু মিয়া নিহত তিন যুবকের প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা অনুদান দিয়েছেন। এছাড়া স্থানীয় উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জিলু প্রত্যেকের পরিবারকে ৫ হাজার টাকা করে অনুদান দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com