শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
কানাইঘাট গোয়ালজুর-ভাটোর কোনা ব্রিজটি মরণ ফাঁদে পরিণত

কানাইঘাট গোয়ালজুর-ভাটোর কোনা ব্রিজটি মরণ ফাঁদে পরিণত

amarsurma.com

জিয়াউর রহমান, কানাইঘাট:

সিলেট জেলার কানাইঘাট উপজেলার ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়নের গোয়ালজুর-ভাটোর কোনার ব্রিজটি দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। দীর্ঘদিন থেকে সংস্কার না করায় ব্রিজটি মধ্যে ছোট বড় গর্তের সৃষ্টি হয়ে মৃত ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন হাজার হাজার পথচারি চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়নের ২নং ও ৩নং ওয়ার্ড সংযোগকারি (গোয়ালজুর-ভাটোর কোনা) অন্না খালের উপর ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ। প্রতিদিন এই ব্রিজ দিয়ে ৪ থেকে ৫টি গ্রামের লোকজন এ ব্রিজ দিয়ে অতিকষ্টের সাথে চলাচল করছে।

এছাড়া ছোট যানবহন গুলো চরম ঝুকি নিয়ে চলাচল করছে। এ বিষয়ে শিক্ষার্থী রাহেল আহমদ বলেন, ২নং ও ৩নং ওয়ার্ড সংযোগকারি (গোয়ালজুর-ভাটোর কোনা) অন্না খালের উপর ব্রিজটি একটি গুরুত্বপূর্ন ব্রিজ। ব্রিজটি দিয়ে হাজার হাজার ব্যবসায়ি, কর্মজীবি, শিক্ষর্থী ও সাধারণ লোকজন প্রতিদিন যাতাযাত। কিন্তু গুরুত্বপূর্ন ব্রিজটি দীর্ঘদিন থেকে চলাচলের অনুপোযোগি হয়ে পড়েছে।ব্রিজটি সংস্কারের জন্য হাজার হাজার জনসাধারনের প্রানের দাবি হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com