মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:২০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
ভূমধ্যসাগরে নৌকাডুবি: দিরাইয়ের মাহবুল করিমের মৃত্যুতে শোকের মাতম

ভূমধ্যসাগরে নৌকাডুবি: দিরাইয়ের মাহবুল করিমের মৃত্যুতে শোকের মাতম

amarsurma.com

আমার সুরমা ডটকম:

ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় মাহবুল করিমের কনুর মৃত্যুতে দিরাইয়ে শোকের মাতম চলছে। সে দিরাই পৌরসভার চন্ডিপুর গ্রামের আব্দুস সবুর মাস্টারের ছেলে।

মঙ্গলবার দুপুরে তার স্বজনরা বিষয়টি নিশ্চিত করেছেন। মাহবুল করিমের কনুর বাড়িতে পরিবারের সদস্যকে হারিয়ে যেন তারা যেন পাগল প্রায়। বার বার নাম নিয়ে কান্নায় ভেঙ্গে পরছিলেন তারা।

জানা যায়, গত ৯ মে রাতে দিরাই উপজেলার টুকদিরাই গ্রামের দালাল এনামুল হকের মাধ্যমে অবৈধ পথে ইতালি যাওয়ার উদ্দেশে রওয়ানা হয়েছিল তারা।

পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার বাড়িতে ফোন করে ইতালি যাওয়ার বিষয়টি জানায় সে। পরে খোঁজ খবর নিয়ে জানা যায় নৌকাডুবিতে তার মৃত্যু হয়, এরপর থেকেই তাদের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, গত ৯ মে গভীর রাতে লিবিয়া উপকূল থেকে ৭৫ জন অভিবাসীবাহী একটি বড় নৌকা ইতালি পাড়ি জমায়। নৌকাটি ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে ডুবে গেলে বেশির ভাগ যাত্রী মারা যায়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com