বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
শতবার্ষিকী আন্তর্জাতিক মহাসম্মেলন সফলের লক্ষ্যে ইউকে জমিয়তের বৈঠক অনুষ্ঠিত

শতবার্ষিকী আন্তর্জাতিক মহাসম্মেলন সফলের লক্ষ্যে ইউকে জমিয়তের বৈঠক অনুষ্ঠিত

আমার সুরমা ডটকম ডেস্ক:

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে আগামী ১৫ জুলাই লন্ডনের রয়েল রিজেন্সী হলে বিকেল ৫টায় অনুষ্ঠিতব্য শতবার্ষিকী আন্তর্জাতিক মহাসম্মেলন ২০১৯-কে সর্বাত্মক সফল করতে গত ২৮ জুন শুক্রবার নিউহ্যাম বারার একটি রেস্টুরেন্টে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের গুরত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়।

ইউকে জমিয়তের সভাপতি মাওলানা শুয়াইব আহমদের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ তামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত এ বৈঠকে উপস্তিত ছিলেন মুফতি মুতাহির সিদ্দীক, শতবার্ষিকী আন্তর্জাতিক মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, সদস্য সচিব মাওলানা সৈয়দ নাঈম আহমদ, যুগ্ম সদস্য সচিব হাফিজ মাওলানা মুশতাক আহমদ, হাফিজ মাওলানা সৈয়দ হুসাইন আহমদ, প্রচার সচিব মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, সদস্য হাফিজ মাওলানা খালিদ আহমদ, সাদিক আহমদ প্রমুখ।

উক্ত গুরত্বপূর্ণ বৈঠকে বক্তারা বলেছেন, শতাব্দীর গৌরবময় ঐতিহ্যের উত্তরাধিকার বহনকারী এ ঐতিহাসিক সংগঠনের শতবছর পূর্তি উপলক্ষে সময়ের সবচে’ বড় দাবি হলো বিশ্বজনীন এ শ্রেষ্ঠ কাফেলার র্কীতিগাঁথা বিশ্বময় ছড়িয়ে দেয়া। যাতে উম্মাহ তার হারানো গৌরব পুনরুদ্ধারে সঠিক রোডম্যাপের সন্ধান লাভে সক্ষম হয়। জমিয়তে উলামায়ে ইসলাম ইউ.কে আগামী ১৫ জুলাই সোমবার লন্ডনের রয়েল রিজেন্সী হলে “শতবার্ষিকী আন্তর্জাতিক মহাসম্মেলন লন্ডন ২০১৯” করতে যাচ্ছে।
এ ঐতিহাসিক প্রোগ্রামে বিভিন্ন দেশ থেকে আগত বিশ্ব জমিয়ত নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন। বক্তারা আগামী ১৫ জুলাই অনুষ্ঠিতব্য “শতবার্ষিকী আন্তর্জাতিক মহাসম্মেলন লন্ডন ২০১৯” সর্বাত্মক সফল করার জন্য সকলের প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com