বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?
ইউকে জমিয়তের উদ্যোগে শতবার্ষিকী আন্তর্জাতিক মহা সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ইউকে জমিয়তের উদ্যোগে শতবার্ষিকী আন্তর্জাতিক মহা সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আমার সুরমা ডটকম ডেস্ক:

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে শত বার্ষিকী আন্তর্জাতিক মহাসম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ সম্মেলন আগামী ১৫ জুলাই সোমবার পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সী হলে বিকাল ৫ ঘটিকার সময অনুষ্ঠিত হবে। এতে অংশ গ্রহনের জন্য বিশ্ব বরেণ্য আলেম জমিয়তে উলামায়ের হিন্দের প্রেসিডেন্ট মাওলানা সৈয়দ আরশাদ মাদানী সম্মতি জ্ঞাপন করেছেন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিস হবিগঞ্জী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দান করবেন। জমিয়তে উলামায়ে হিন্দের জেনারেল সেক্রেটারী মাওলানা সৈয়দ মাহমূদ মাদানী ও সাউথ আফ্রিকা জমিয়তের সেক্রেটারী মুফতি ইব্রাহীম বাম সম্মেলনের অংশ গ্রহন করবেন। ইউকে জমিয়ত নেতৃবৃন্দ জমিয়তের শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলন লন্ডন কে সর্বাত্মক সফল করে তোলার জন্য গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্সের আয়োজন করেন। এতে বাংলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করেন। সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্য প্রদান করেন ইউকে জমিয়তের সভাপতি মাওলানা শুয়াইব আহমদ এবং লিখিত বক্তব্য পাঠ করেন ইউকে জমিয়তের সিনিয়র সহ সভাপতি মুফতি আবদুল মুনতাকিম। শতবার্ষিকী সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও জমিয়ত ইউকের সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইউকে জমিয়তের সেক্রেটারী মাওলানা সৈয়দ তামীম আহমদ। উপস্থিত ছিলেন শতবার্ষিকী সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা সাইফুর রহমান, ইউকে জমিয়তের উপদেষ্টা আলহাজ্ব খালিছ মিয়া, শতবার্ষিকী সম্মেলন বাস্তবায়ন কমিটির যুগ্ম সদস্য সচিব হাফিজ মাওলানা মুশতাক আহমদ, হাফিজ মাওলানা সৈয়দ হোসাইন আহমদ, প্রচার সচিব মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, যুগ্ম প্রচার সচিব মাওলানা নাজমুল হাসান প্রমুখ।
প্রেস কনফারেন্সে ইউকে জমিয়তের নেতৃবৃন্দ- উলামায়ে কেরাম, ইসলামী নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণকে লন্ডনে অনুষ্ঠিতব্য জমিয়তের শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনে দলে দলে যোগাদানের জন্য বিশেষভাবে আহবান জানান। সম্মেলন উপলক্ষে প্রকাশিত হবে স্মারক ম্যাগাজিন আল জমিয়ত। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন যে শতাব্দীর ইতিহাস স্বাক্ষী! জমিয়তে উলামা শান্তিপূর্ণভাবে ইসলামের মহান খেদমত আঞ্জাম দিয়ে আসছে। জমিয়তের শীর্ষ আকাবিরগণের ঐতিহাসিক ত্যাগ তীতিক্ষাকে বাদ দিয়ে আমাদের স্বাধীনতার ইতিহাস রচিত হতে পারে না। আমাদের স্বাধনিতা জমিয়তের পূর্বসূরী বুযুর্গানেদ্বীনের অভূলনীয় অবদান। এজন্য শতবছর পূরণের এ গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রয়োজন হলো জমিয়তের ইতিহাস জাতির সামনে তুলে ধরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com