বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?

আত্মঘাতী নারীর বোমা কেড়ে নিলো ৮ প্রাণ

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি বেসামরকি হাসপাতালে নারী আত্মঘাতী হামলাকারীর বোমা বিস্ফোরণে অন্তত আটজন নিহত ও আরো ২৬ জন আহত হয়েছেন। রোববার স্থানী সময় সকালের দিকে এই বিস্ফোরণে ঘটনা ঘটে বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

পাকিস্তানি তালেবান হিসেবে পরিচিত স্থানীয় জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান-পাকিস্তান (টিটিপি) ডেরা ইসমাইল খান এলাকার হাসপাতালে চালানো এই হামলার দায় স্বীকার করেছে। আফগান সীমান্তের কাছে বিচ্ছিন্নতাবাদী এই জঙ্গিগোষ্ঠী দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে হামলা চালিয়ে আসছে।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ডেরা ইসমাইল খান শহরের একটি রাস্তায় তল্লাশি চৌকিতে দুই পুলিশ সদস্যকে হত্যার পর ওই হাসপাতালে বোমা বিস্ফোরণ ঘটায় এক নারী আত্মঘাতী।

পুলিশ কর্মকর্তা ওয়াকার আহমেদ বলেন, শহরের প্রধান হাসপাতালে ওই দুই পুলিশ সদস্যের মরদেহ যখন নেয়া হয়, তখন বোরকা পরিহিত এক আত্মঘাতী নারী হামলাকারী বিস্ফোরক ভর্তি জ্যাকেটের বিস্ফোরণ ঘটায়। যে কারণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

তিনি বলেন, বিস্ফোরণে হাসপাতালে জরুরি বিভাগের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে সেখানে চিকিৎসাধীন অনেক রোগীকে জরুরি ভিত্তিতে শহরের অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।

টিটিপির মুহাম্মদ খুরাসানি ওই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছেন। এতে তিনি বলেন, এক মাস আগে কাউন্টার টেরোরিজম পুলিশের অভিযানে তালেবানের দুই কমান্ডারকে হত্যার প্রতিশোধে এই হামলা চালানো হয়েছে। তবে হামলাকারী নারী নন বলে তিনি স্বীকার করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com