বুধবার, ২৪ Jun ২০২৬, ০১:১১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
শায়খ যিয়া উদ্দিনের জীবন-কর্ম নিয়ে স্মারক উন্মোচন বৃহস্পতিবার

শায়খ যিয়া উদ্দিনের জীবন-কর্ম নিয়ে স্মারক উন্মোচন বৃহস্পতিবার

আমার সুরমা ডটকম:

সিলেট বিভাগের ঐতিহ্যবাহী ইসলামী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর বিয়ানীবাজার এর মহা-পরিচালক, আযাদ দ্বীনি এদ্বারায়ে তা’লিম বাংলাদেশের (ক্বওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড) এর সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট জেলার সভাপতি শায়খ যিয়া উদ্দিন এর বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে লিখিত জীবনী স্মারকের মোড়ক উন্মোচন ৮ আগস্ট (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।
ওই দিন বিকেল ৩টায় নগরীর দরগাহ গেইটস্থ সুলেমান হলে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দেশের বিখ্যাত আলেম, ইসলামী স্কলারগণ উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার অনুরোধও জানানো হয়।
শনিবার (৩ আগস্ট) বিকালে জামেয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুরের হলরুমে স্মারকগ্রন্থ প্রকাশনা কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। আশ্ শিহাব পরিষদের সভাপতি মাওলানা ফারুক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল খালিকের পরিচালনায় এতে মোড়ক উন্মোচন অনুষ্ঠান সফল করার লক্ষ্যে ব্যাপক আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন আশ-শিহাব পরিষদ’র নির্বাহী সভাপতি মাওলানা আসআদ উদ্দিন আল মাহমুদ, মাওলানা খলিলুর রহমান, রামধা মাদরাসার মুহতামিম মাওলানা ইউসুফ খাদিমানী, মাওলানা আব্দুল হাফিজ শমসেরনগরী, বহরগ্রাম মাদ্রাসার মুহতামিম মাওলানা এনামুল হক, জামেয়া ফরিদাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা ফখরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী, মাওলানা ইসমাইল আহমদ, মাদ্রাসাতুল মদিনা সিলেটের মুহতামিম মাওলানা আবুল বাশার, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা ছদরুল আমিন, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা আতিকুর রহমান নগরী, মাওলানা লোকমান হেকিম, হাফিজ ফরহাদ আহমদ, মাওলানা তোফায়েল আহমদ, মাওলানা ওলি উল¬াহ, মাওলানা রুহুল আমিন, আব্দুর রশিদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com