বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?

সৌদির ২ তেল স্থাপনায় ড্রোন হামলা, ভয়াবহ আগুন

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

সৌদির দুটি তেল স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে। শনিবার সৌদির পূর্বাঞ্চলে রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল উৎপাদন প্রতিষ্ঠান সৌদি অ্যারামকোর দুটি স্থাপনায় ড্রোন হামলার ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়েছে, আবকাইক এবং খুরাইস এলাকায় অবস্থিত সৌদি অ্যারামকোর দুটি স্থাপনায় হামলা চালানো হয়।

সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, আবকাইক এবং খুরাইস এলাকায় অবস্থিত দুই স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন অ্যারামকোর নিরাপত্তা কর্মীরা। ইতোমধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে। তবে অগ্নিকাণ্ডের ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদির বিভিন্ন স্থান লক্ষ্য করে প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে যাচ্ছে। ওই হামলা সম্পর্কে অ্যারামকোর তরফ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com