শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
ওমান জমিয়ত আওক্বাদ শাখার কাউন্সিল সম্পন্ন

ওমান জমিয়ত আওক্বাদ শাখার কাউন্সিল সম্পন্ন

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

গতকাল শুক্রবার বাদ এশা জমিয়তে উলামায়ে ইসলাম ওমান সালালাহ আওক্বাদ আঞ্চলিক শাখা’র কাউন্সিল শাখার আহবায়ক মাওলানা এখলাছুর রাহমান সাহেবের সভাপতিত্বে ও মাওলানা মাসুম আল মাহদীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ওমান সালালাহ শাখার নবনির্বাচিত সভাপতি মাওলানা মুহাম্মদুল্লাহ আল হাসান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ওমান কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মাওলানা নজরুল ইসলাম হাটহাজারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ওমান সালালাহ শাখার উপদেষ্টা মাওলানা গোলামুর রাহমান, সালালাহ জমিয়তের উপদেষ্টা হাফিজ শফী আহমদ, সালালাহ জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সহ-সভাপতি মাওলানা মামুন বিন রশিদ, সালালাহ জমিয়তের সহ-সভাপতি মাওলানা মঈনুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক হাফিজ হারুন রশীদ, সালালাহ জমিয়ত শহর শাখার সাধারণ সম্পাদক কবির আহমদ, সালালাহ জমিয়তের সহ-সাধারণ সম্পাদক হাফিজ শাহিদুর রহমান বাবুল, সালালাহ জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুস্তাক আহমদ, মাওলানা মোবারক আহমদ প্রমুখ । উপস্থিত ছিলেন প্রায় অর্ধ শতাদিক কর্মীবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা এখলাছুর রাহমানকে সভাপতি, হাফিজ হাবিব আহমদকে সাধারণ সম্পাদক , হাফিজ আব্দুল মালেককে সাংগঠনিক সম্পাদক এবং হাফিজ আব্দুল আজিজকে প্রচার সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com