মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
ওমান সালালাহ জমিয়তের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

ওমান সালালাহ জমিয়তের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

গতকাল ৩১শে অক্টোবর বৃহস্পতিবার বাদ এশা সালালাহ জমিয়তের অস্থায়ী কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম ওমান সালালাহ শাখার কাউন্সিল পরবর্তী নব-নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান শাখা সভাপতি মাওলানা মুহাম্মদুল্লাহ আল হাসানের সভাপতিত্বে ও নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মাওলানা এমাদ উদ্দিন সালিমের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ওমান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম সাতবাকী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ওমান কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মাওলানা নজরুল ইসলাম (হাটহাজারী), জমিয়তে উলামায়ে ইসলাম ওমান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা শিব্বির আহমদ, ওমান কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা জাহিদ নাসির চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান ও সালালাহ জমিয়ত শহর শাখার সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদ।

বক্তব্য রাখেন জমিয়ত উলামায়ে ইসলাম ওমান সালালাহ শাখার সহ-সভাপতি মাওলানা মামুন বিন রশিদ, সালালাহ জমিয়তের সহ-সাধারন সম্পাদক মাওলানা এখলাছুর রাহমান, সালালাহ জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা মাসুম আল মাহদী।

উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ওমান সালালাহ শাখার সহ-সভাপতি সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম, সহ-সভাপতি হাফিজ লুকমান আহমদ, সহ-সাধারন সম্পাদক হাফিজ শহিদুর রহমান বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক এস এম বদরুল আলম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাওলানা সাঈদ আল মাহদী, দপ্তর সম্পাদক ডাঃ জুবায়ের আহমদ, হাফিজ আম্বিয়া, হাফিজ আমিন বিন সালাম প্রমুখ।

অবশেষে নব-নির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান ওমান কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা জাহিদ নাসির চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com