শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
সৈয়দপুর ফাজিল মাদরাসার শিক্ষক আবুল কালাম ক্যান্সারে আক্রান্ত: দোয়া মাহফিল অনুষ্ঠিত

সৈয়দপুর ফাজিল মাদরাসার শিক্ষক আবুল কালাম ক্যান্সারে আক্রান্ত: দোয়া মাহফিল অনুষ্ঠিত

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া ফাজিল মাদরাসার শিক্ষক মাওলানা আবুল কালাম আজাদ খাদ্যনালী ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রায় দেড়মাস যাবৎ ঢাকার বক্ষব্যধি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আগামী ১৭ নভেম্বর’১৯ রবিবার সকাল ৮টায় সার্জারী হবে।

এদিকে মাদরাসা শিক্ষক সমিতি জগন্নাথপুর এর সভাপতি অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দীন, সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা মঈনূল ইসলাম পারভেজ, সহসভাপতি অধ্যক্ষ মাওলানা আবু ইউসুফ মোঃ মানিক, সহসভাপতি মাওলানা আব্দুল গাফ্ফার আজাদ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদ, যুগ্ম-সম্পাদক মাওলানা তাজুল আলফাজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাখছুছুল কারীম চৌধুরী, সহ-সাংগঠিনক মাওলানা ফয়েজ উদ্দিন, কোষাধ্যক্ষ মাওলানা আমির আলী প্রমূখ সমিতির৷ সম্মানিত সদস্য মাওলানা আবুল কালাম আজাদের সুস্থতা কামনা করেন।
তাছাড়া মাওলানা আবুল কালাম আজাদের আশু সুস্থতা কামনায় আজ বৃহস্পতিবার মাদরাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com