শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
৩০ বছরের ইতিহাসে সবচেয়ে তলানীতে চীনের অর্থনীতি, ১ মাসেই ক্ষতি ৩৪ লাখ কোটি টাকা!

৩০ বছরের ইতিহাসে সবচেয়ে তলানীতে চীনের অর্থনীতি, ১ মাসেই ক্ষতি ৩৪ লাখ কোটি টাকা!

আমার সুরমা ডটকম ডেস্ক:

করোনাভাইরাসে চীনে এখন পর্যন্ত ১৫০০ জনের বেশি প্রাণহানি ঘটেছে। আক্রান্ত রোগীর সংখ্যা ৬৬ হাজার ছাড়িয়েছে। প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ভয়াবহ এ ভাইরাসে শুধুমাত্র চীনকে স্বাস্থ্যগত ঝুঁকিতে ফেলেনি, মারাত্মক প্রভাব ফেলেছে দেশটির অর্থনীতির ওপরও। এখন পর্যন্ত এ ভাইরাসে ১৫০০ জনের প্রাণহানি ঘটেছে। আক্রান্ত হয়েছেন প্রায় ৬৬ হাজার মানুষ। ভয়াবহ এ ভাইরাস মোকাবিলায় এখন পর্যন্ত চীনের খরচ হয়েছে ৩৩ লাখ কোটি টাকা

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, একেবারে তলানিতে পৌঁছে গেছে চীনের অর্থনীতি। ৩০ বছরের ইতিহাসে সব থেকে তলানিতে দেশটির অর্থনীতি। যা চীনের অর্থনীতিতে বড় ধাক্কা।

জানা গেছে, গত চার বছরের মধ্যে চীনের সংস্থাগুলোতে হঠাৎ করেই কমে গেছে লাভের পরিমাণ। ভাইরাস আতঙ্কে অন্যান্য দেশের বিভিন্ন সংস্থাও চীনে থাকা অফিসগুলোর বন্ধ করে দিয়েছে। সমস্ত কর্মীদের ফিরিয়ে নিচ্ছেন সেখান থেকে। কমিউনিস্ট চীনের শেয়ার বাজারেও বড় পতন লক্ষ্য করা গিয়েছে।

অর্থনীতিবিদরা বলছেন, গত একমাসে শুধুমাত্র করোনাভাইরাসের জন্যে ৪২০ বিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় ৩৩ লাখ কোটি টাকার ক্ষতি হয়েছে। যা চীনের জন্যে যথেষ্ট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কীভাবে বিশাল এই ক্ষতি মোকাবিলা করা যায় তা রীতিমত চ্যালেঞ্জের চায়নিজদের কাছে।
ইতিমধ্যেই চীনের গন্ডি পেরিয়েছে করোনাভাইরাস সিঙ্গাপুর, ভারত, হংকং ও ফিলিপাইনসহ ২৮টি দেশে ছড়িয়েছে এ রোগের সংক্রমণ।

এদিকে চীনের সঙ্গে সীমান্ত রয়েছে ভারতের। আবার ভারতেরই প্রতিবেশি পাকিস্তান, নেপাল, ভুটান, মিয়ানমারের সঙ্গেও চীনের সীমান্ত। নেপাল, ভারত করোনাভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়ায় দুটি দেশেই জারি বিশেষ সতর্কতা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com