শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

সব জেলায় পিসিআর ল্যাব স্থাপন করতে লিগ্যাল নোটিস

amarsurma.com

আমার সুরমা ডটকম:

করোনা শনাক্তে সকল জেলায় একটি করে পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) ল্যাব স্থাপনে সরকারকে লিগ্যাল নোটিস দেয়া হয়েছে। গতকাল বুধবার সুপ্রিম কোর্ট বারের অ্যাডভোকেট মনিরুজ্জামান লিংকন এ নোটিস দেন। প্রাপ্তির ৫ কার্যদিবসের মধ্যে ব্যবস্থা না নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে নোটিসে। এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব,অর্থ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে প্রতিপক্ষ করা হয়েছে।নোটিসে বলা হয়, দেশে ১০ হাজারেরও বেশি মানুষ করোনায় ভাইরাসে আক্রান্তদ।এই ব্যধিতে অধিক সংখ্যক মানুষ সংক্রমিত কি-না সেটি পরীক্ষা করা ছাড়া সংক্রমণ রোধ সম্ভব নয়। তাই সংক্রমিত করোনা ভাইরাস নমুনা সংগ্রহ করে টেস্ট করার জন্য প্রত্যেকটা জেলা শহরে পিসিআর ল্যাব স্থাপন করা জরুরি।

অ্যাডভোকেট লিংকন বলেন, এখন সারাদেশে করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে। কিন্তু জেলা শহরগুলোতে পিসিআর ল্যাব না থাকায় নমুনা সংগ্রহ করে অন্য জেলায় পাঠাতে হচ্ছে। রিপোর্ট হাতে আসতে ৭ থেকে ১০ দিন সময় লেগে যায। এরমধ্যে কোনো ব্যক্তি করোনা সংক্রমিত হলো কি না জানা যাচ্ছে না। ফলে আক্রান্ত ব্যক্তির আইসোলেশন বা চিকিৎসার সুযোগও তৈরি হচ্ছে না। এতে আক্রান্ত ব্যক্তি যেমন ঝুঁকিতে পড়েন। কখনো বা মারা যায়। তেমনি অন্যদের মাঝে রোগটির সংক্রমণও বেড়ে যায়। তাই প্রত্যেক জেলা শহরে অন্তত একটি করে পিসিআর ল্যাব স্থাপন করা জরুরি হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com